ঢাকা ০১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক!

জমি সংক্রান্ত বিরোধের জেরে আবারো সংঘর্ষ আহত এবং অগ্নিসংযোগের ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়িঘর, পাশাপাশি একটি কুঁড়েঘর ও ১০ থেকে ১২ টি বনের কুঞ্জিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মেঘুরহাটি এলাকায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, মেঘুরহাটি এলাকার একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দানা মিয়া ও শিপন মিয়ার পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পূর্বের সেই বিরোধকে কেন্দ্র করে উভয় আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। বাকীরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, পূর্ব বিরোধের জেরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে সেনাবাহিনী ১৫ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

জমি সংক্রান্ত বিরোধের জেরে আবারো সংঘর্ষ আহত এবং অগ্নিসংযোগের ঘটনা

আপডেট সময় ০৩:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫