ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী লেনে দ্রুত গতির একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সচালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি বাগেরহাট জেলা থেকে রোগী নিয়ে ঢাকার দিকে আসছিল। পদ্মাসেতুর ঢালে পৌঁছালে এটি সামনে থাকা ট্রাকের পেছনে জোরে আঘাত হানে। সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

আহত চালকের নাম আশিক কুমার বিশ্বাস (৩১)। তিনি বাগেরহাট জেলার মালোপাড়া রোড এলাকার বাবা মৃত গোবিন্দ কুমারের ছেলে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আশিককে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ওই অংশে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ

আপডেট সময় ০১:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫