সংবাদ শিরোনাম ::
বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি গুলশানে ৩শ’ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে ভূমিদস্যু চক্রের সিন্ডিকেট ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেল থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি দেশীয় ফলের আয়োজনে প্রাণবন্ত বেরোবি সাংবাদিক সমিতি

নদীর পাড়ে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ জয়নাল সন্নামত, ২৪ ঘন্টা পার হলেও মেলেনি খোঁজ

পটুয়াখালীর বাউফলের কারখানা নদীর পাড়ে ঘাস কাটতে গিয়ে এক কৃষক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তি হলেন উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গোপালিয়া গ্রামের মৃত আজমের আলী সন্নামতের বড় ছেলে মো. জয়নাল সন্নামত (৭০)।

গত শনিবার (৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১২ টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা নদীর গোপালিয়া লঞ্চঘাটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জয়নাল সন্নামত তার ছোট ভাই আয়নাল সন্নামতকে সঙ্গে নিয়ে নদীর পাড়ে ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে আয়নাল গোপালিয়া বাজারের দিকে গেলে জয়নাল ঘাস নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। পরে আয়নাল বাড়ি ফিরে বড় ভাইকে না পেয়ে খোঁজ শুরু করেন। একপর্যায়ে নদীর পারে গিয়ে ঘাসের আটা ভাসমান অবস্থায় দেখতে পান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজের ছোট ভাই আয়নাল সন্নামত বলেন, “আজ দুপুর ১২টার দিকে আমরা একসঙ্গে গোপালিয়া নদীর পাড়ে ঘাস কাটতে গিয়েছিলাম। আমি গোপালিয়া বাজার হয়ে বাড়ি আসি, কিন্তু ভাই বাড়ি ফেরেনি। পরে নদীর পাড়ে গিয়ে দেখি জমি দেবে গেছে, ঘাসের আটা নদীতে ভাসছে। মনে হচ্ছে নদীভাঙনে ভাই পড়ে গেছেন।”
স্থানীয়রা জানান, এলাকাটিতে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রায়ই জমি দেবে যাওয়ার ঘটনা ঘটছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জয়নাল সন্নামতের কোনো খোঁজ মেলেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ

নদীর পাড়ে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ জয়নাল সন্নামত, ২৪ ঘন্টা পার হলেও মেলেনি খোঁজ

আপডেট সময় ০২:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫