ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে তরিকুল ইসলামের ভূমিকা নিয়ে তদন্তের দাবি মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়ম পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমানের দুর্নীতি বোরহানউদ্দিনে সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা সভা মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ

সাংবাদিকের মামলায় ৫ মাসেও গ্রেপ্তার নেই, হামলার ভিডিও লিংক চাইলেন ওসি

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিয়ে সংবাদ সংগ্রহকালে মোটর শ্রমিকদের হামলা শিকার হন সাংবাদিক মো. রায়হান হোসেন। বিভিন্ন গণমাধ্যমে মাধ্যমে সংবাদটি প্রচার হয়। তাৎক্ষণিক অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযানে নামে সেনাবাহিনী। এরপর ওই দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়।

তবে মামলায় পাঁচ মাস পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম এর কাছে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। অপরাধীদের আইনের আওতায় আনার অনুরোধ জানিয়ে মামলার বাদী মো. রায়হান হোসেন ওসি আসলামকে বলেন, ‘গণমাধ্যমে নিউজ হয়েছে, সেখানে প্রত্যক্ষদর্শীদের সাক্ষী রয়েছে, এবং ভিডিওর মধ্যে রয়েছে লাঠি হাতে ব্যক্তিদের ছবি, তবেও কেন গ্রেপ্তার করা হচ্ছে না।’ জবাবে ওসি বলেন, ‘তদন্ত করে আমরা সরাসরি মারছে এমন কোনো ভিডিও পাইনি, সাক্ষী ও পাইনি, ভিডিওতে মারার দৃশ্য দেখায় সেই ভিডিও লিংক দিয়েন।
বাদী ওসিকে আরো প্রশ্ন করেন পাঁচ মাস হয়ে যাওয়ার পরে এখনো কাউকে ধরতে পারলেন না, তবে ব্যর্থকতা কি পুলিশের? প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘হ্যাঁ, পারিনি, ব্যর্থতা হলে কিছু করার নেই।’
বাদী জানান, সেদিনের হামলার পরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) একবারও বাদীর সঙ্গে যোগাযোগ করেননি। বাদী নিজে যোগাযোগ করলে পুলিশ কর্মকর্তা বিভিন্ন অজুহাতে এড়িয়ে যান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে তরিকুল ইসলামের ভূমিকা নিয়ে তদন্তের দাবি

সাংবাদিকের মামলায় ৫ মাসেও গ্রেপ্তার নেই, হামলার ভিডিও লিংক চাইলেন ওসি

আপডেট সময় ০৯:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫