ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত মিঠাপুকুরে নোংরা চত্বর থেকে রাজস্বের হাট: উন্নয়ন, নাকি বিতর্ক? ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যে চাল বিক্রয় শুরু নওগাঁ সীমান্ত থেকে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বিজিবি  দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড়

নোয়াখালীতে ৬ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশাচালক ও যাত্রীসহ ছয়জন নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে ঘাতক ট্রাকচালক আব্দুজ জাহেরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকালে নিহত অটোরিকশা চালক খোকনের ছেলে ফিরোজ আলম আবিদ বাদী হয়ে কবিরহাট থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত চালক আব্দুল জাহের লক্ষ্মীপুর জেলার চরবাদাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চরশিতা গ্রামের তিতা মিয়া পণ্ডিত বাড়ির মোসলেহ উদ্দিনের ছেলে। গত মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার দুই ঘণ্টা পর কবিরহাট থানার পুলিশ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরিফের সামনে থেকে ট্রাকচালক আব্দুজ জাহেরকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদী থেকে বসুরহাটগামী একটি অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে রওনা দেয়। পথে কবিরহাট পৌরসভার আলিয়া মাদরাসা এলাকায় সিএনজির সামনের এক্সেল ভেঙে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং বাকিদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন, নোয়াখালী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, কোম্পানীগঞ্জ উপজেলার বিবি কুলসুম, জান্নাত ও মো. সুমন নিহত হয়েছেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ঘটনার পর ট্রাকচালককে আসামি করে মামলা নেওয়া হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে ৬ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

আপডেট সময় ০১:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫