ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত মিঠাপুকুরে নোংরা চত্বর থেকে রাজস্বের হাট: উন্নয়ন, নাকি বিতর্ক? ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যে চাল বিক্রয় শুরু নওগাঁ সীমান্ত থেকে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বিজিবি  দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড়

ফুট ওভারব্রিজ ব্যবহারে অনীহা, কুমিল্লার মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ফুট ওভারব্রিজ থাকলেও তা ব্যবহার করছেন না বহু পথচারী। চোখের সামনে নিরাপদ পারাপারের সুযোগ থাকা সত্ত্বেও অনেকে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। ফলস্বরূপ, প্রাণহানি ও গুরুতর আহত হওয়ার ঘটনা কমছে না। কুমিল্লা হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪৯৩টি দুর্ঘটনায় ৩২৬ জন নিহত হয়েছেন এবং ৬৩৪ জন আহত হয়েছেন।

অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে বাসের চাকায় পিষ্ট হয়ে। এলাকায় অন্তত ৫৪টি ফুটওভার ব্রিজ রয়েছে, তবে বেশির ভাগই নাজুক, ভাঙাচোরা বা অপরিচ্ছন্ন। রাতের বেলা ছিনতাই ও মাদক সেবনের জন্য ফুটওভার ব্রিজগুলো নিরাপদ নয়। দিনের বেলা ভ্রাম্যমান হকার ও ভিক্ষুকেরা সিঁড়ি দখল করে রাখেন, যার ফলে পথচারীরা সড়কের বিভাজক লাফিয়ে পারাপার করতে বাধ্য হন।

দাউদকান্দি থেকে ফেনী পর্যন্ত বিভিন্ন এলাকায় দেখা গেছে, অনেক শিক্ষার্থী ও ব্যবসায়ী পাঁচ মিনিট সময় বাঁচাতে বিপজ্জনকভাবে রোড ডিভাইডার টপকে পারাপার হচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু ফুটওভার ব্রিজ নির্মাণ করলেই হবে না। এগুলোকে ব্যবহারযোগ্য ও নিরাপদ রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আলো ও নিরাপত্তা নিশ্চিত করা এবং হকার ও অবৈধ দখলমুক্ত রাখা জরুরি।

পাশাপাশি পথচারীদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওন কুমিল্লা পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, সড়কের নিয়ম মেনে চললে দুর্ঘটনা কমানো সম্ভব। ফুটওভার ব্রিজ ব্যবহার নিশ্চিত করলে অনেক প্রাণ বাঁচানো যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফুট ওভারব্রিজ ব্যবহারে অনীহা, কুমিল্লার মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা

আপডেট সময় ০১:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫