ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি ম্যাট্রেস ও বেড উপহার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশি সেনাদের অবদানের প্রশংসা আইরিন খানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু-ইহুদি সংস্থার উদ্বেগ পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ শুরু

তিনদিনের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

আগামী তিনদিনের মধ্যে দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানান। আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

তিনি বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে টেকনাফে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানান তিনি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ

তিনদিনের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

আপডেট সময় ০৩:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২