ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বললেন রাহুল গান্ধী

‘ইন্দিরা গান্ধী নারী ছিলেন, তবুও মোদির চেয়ে বেশি সাহস ছিল’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাহস নিয়ে আবারও মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধী নারী হওয়া সত্ত্বেও মোদির চেয়ে বেশি সাহসী ছিলেন।

রাহুল বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে বাংলাদেশকে সহায়তা করেছিলেন ইন্ধিরা। সম্প্রতি মোদিকে খুনি বলাসহ বিভিন্নভাবে অপমান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর গতকাল মোদিকে রাহুল আহ্বান জানান, তিনি যেন সাহস করে ট্রাম্পকে এসব অপমানের জবাব দেন। আর আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাকে ‘ভিতু’ হিসেবে অভিহিত করে রাহুল বলেন, ট্রাম্পের বিরুদ্ধে আওয়াজ তোলার ক্ষমতাই মোদির নেই।

বিহারের নালান্দাতে এক জনসভায় ভারতীয় এ রাজনীতিক বলেন, “বাংলাদেশের ১৯৭১ সালের যুদ্ধের সময়, যুক্তরাষ্ট্র তার বিমান ও নৌবাহিনীকে পাঠিয়েছিল ভারতকে ভয় দেখাতে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মার্কিনিদের বলেছিলেন, ‘আমরা আপনাদের নৌবাহিনীকে ভয় পাই না। আপনারা যা করার করুন। আমরাও যা করার করব’।”

“ইন্ধিরা গান্ধী ছিলেন একজন নারী। কিন্তু এই ব্যক্তির চেয়ে তার বেশি সাহস ছিল। নরেন্দ্র মোদি একজন ভিতু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে দাঁড়ানোর ক্ষমতা তার নেই। আমি চ্যালেঞ্জ করলাম: নরেন্দ্র মোদির যদি সাহস থাকে তাহলে তিনি যেন বিহারের যে কোনো মিটিংয়ে বলেন ডোনাল্ড ট্রাম্প মিথ্যাচার করছেন। তার কাছে আমি মাথা নত করিনি। এবং ট্রাম্প অপারেশন সিঁদুর বন্ধ করেনি। মোদি আসলে এটি করতে পারবেন না।” এদিকে গতকাল দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প বলেন, ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছেন। এ সময় মোদিকে তিনি খুনি হিসেবেও অভিহিত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বললেন রাহুল গান্ধী

‘ইন্দিরা গান্ধী নারী ছিলেন, তবুও মোদির চেয়ে বেশি সাহস ছিল’

আপডেট সময় ০৫:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫