ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যুক্তরাজ্যে আস্ত এটিএম মেশিনই তুলে নিয়ে গেল চোরেরা!

এটিএম বুথে চুরি বা ডাকাতির ঘটনা নতুন কিছু নয়। তবে এবার ঘটেছে একেবারে সিনেমার মতো কাণ্ড, আস্ত এটিএম মেশিনই তুলে নিয়ে পালিয়েছে চোরের দল! ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের মিল্টন কেইন্স শহরের ব্রুকল্যান্ডস স্কয়ার এলাকায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে এলাকার এক সুপারমার্কেটে এ চুরির ঘটনা ঘটে।

চুরির সময় এক প্রত্যক্ষদর্শী দূর থেকে ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, কালো মুখোশ পরা কয়েকজন ব্যক্তি একটি গাড়ি ও ভারী নির্মাণযন্ত্র ‘টেলিহ্যান্ডলার’ নিয়ে মার্কেটের সামনে আসেন। এরপর টেলিহ্যান্ডলারের সাহায্যে দোকানের একাংশ ভেঙে পুরো এটিএম মেশিনটি তুলে নিয়ে যায় তারা। কয়েক মিনিটের মধ্যেই গাড়িতে করে পালিয়ে যায় চোরেরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। কর্মকর্তারা জানান, এটিএম তোলার সময় মার্কেটের ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। সন্দেহভাজনদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

যুক্তরাজ্যে আস্ত এটিএম মেশিনই তুলে নিয়ে গেল চোরেরা!

আপডেট সময় ১১:১৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫