ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে রাশিয়া

এবার পারমাণবিক শক্তিসম্পন্ন ও স্বয়ংক্রিয় সুপার টর্পেডো ‘পোসেইডন’-এর সফল পরীক্ষা চালানোর দাবি করেছে রাশিয়া। বুধবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ংক্রিয় এই সুপার টর্পেডোর পরীক্ষা চালানোর দাবি করেছেন।

পুতিন বলেছেন, রাশিয়া পারমাণবিক শক্তিসম্পন্ন একটি স্বয়ংক্রিয় পোসেইডন সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে করেছে এবং এটি দুর্দান্ত এক সাফল্য।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পোসেইডন সুপার টর্পেডো সম্পর্কে প্রকাশ্যে তেমন নির্ভরযোগ্য কোনও তথ্য পাওয়া যায় না। তবে এটি মূলত একটি স্বয়ংক্রিয় পারমাণবিক টর্পেডো; যা তেজস্ক্রিয় সুনামি কিংবা সমুদ্র ঢেউ সৃষ্টি করে উপকূলীয় শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে।

ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের সঙ্গে মস্কোর একটি হাসপাতালে চা পান করার সময় পুতিন বলেন, স্বয়ংক্রিয় পারমাণবিক এই টর্পেডোর পরীক্ষা মঙ্গলবার চালানো হয়ছে।

তিনি বলেন, প্রথমবারের মতো আমরা শুধু বাহক সাবমেরিন থেকে এটি উৎক্ষেপণ করতেই সক্ষম হইনি, বরং এর পারমাণবিক শক্তিসম্পন্ন ইউনিটও সক্রিয় করতে পেরেছি; যা নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর ছিল। পৃথিবীতে আমাদের এই অস্ত্রের মতো আর কোনও অস্ত্র নেই।

পুতিন বলেন, এটি বিশাল এক সাফল্য। পোসেইডনের শক্তি আমাদের সারমাত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (যা এসএস-এক্স-২৯ বা স্যাটান টু নামে পরিচিত) চেয়েও বেশি। ‘‘পোসেইডনের ক্ষমতা এমনকি আমাদের সবচেয়ে উন্নত সারমাত ক্ষেপণাস্ত্রের শক্তিকেও অনেকাংশে ছাড়িয়ে গেছে।’’

এর এক সপ্তাহ আগে পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিকের সফল পরীক্ষা চালানোর দাবি করেন ভ্লাদিমির পুতিন। বিশ্বের যেকোনও ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। দেশটি এখন এই অস্ত্র মোতায়েনের দিকে অগ্রসর হবে বলে জানান তিনি।

২০১৮ সালে প্রথমবারের মতো পারমাণবিক শক্তিসম্পন্ন সুপার টর্পেডো ‘‘পোসেইডন’’ ও ‘‘বুরেভেস্তনিক’’ ক্ষেপণাস্ত্র সম্পর্কে ঘোষণা দেন পুতিন। তিনি এসব অস্ত্রকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ এবং ওয়াশিংটনের ২০০১ সালে ১৯৭২ সালের অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে একতরফা সরে আসা ও ন্যাটো জোট সম্প্রসারণের প্রতিক্রিয়া হিসেবে উপস্থাপন করেন।

এর আগে, গত বুধবার পুতিন স্থল, সমুদ্র ও আকাশপথে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর প্রস্তুতি ও কমান্ড কাঠামোর মহড়া তত্ত্বাবধান করেন। সেই সময় তিনি বলেছিলেন, আমাদের পারমাণবিক প্রতিরোধ শক্তির আধুনিকায়ন এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যা অন্য যেকোনও পারমাণবিক শক্তিধর দেশের চেয়েও উন্নত।

বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রভাণ্ডারের প্রায় ৮৭ শতাংশের মালিকানা রয়েছে। দুই দেশের হাতে থাকা এই পারমাণবিক অস্ত্রভাণ্ডার পৃথিবীকে কয়েক বার ধ্বংস করার জন্য যথেষ্ঠ।

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সংগঠন ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের (এফএএস) তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়ার কাছে ৫ হাজার ৪৫৯টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। আর যুক্তরাষ্ট্রের রয়েছে ৫ হাজার ১৭৭টি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে রাশিয়া

আপডেট সময় ০৯:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫