ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পর্তুগালে বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা

পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে অবস্থিত কোস্টা দা কাপারিকায় শামীম হোসেন (৩৫) নামে এক বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শামীমের বাড়ি কুমিল্লা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শামীম হোসেন একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো তিনি সেদিনও নিজের সাইকেল নিয়ে কাজে যান। দোকানের সামনেই সাইকেলটি পার্কিং করে রাখার কিছুক্ষণ পর এক আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তি সাইকেলটি চুরি করে পালানোর চেষ্টা করেন। এ সময়, শামীম চোরকে দেখতে পেয়ে পিছু নেন এবং তাকে ধরার চেষ্টা করেন। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে ওই ব্যক্তি সঙ্গে থাকা ছুরি দিয়ে শামীমের বুকে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান চালাচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। এ ঘটনায় বাংলাদেশ কমিউনিটি ও প্রবাসীরা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

পর্তুগালে বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ১২:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫