ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
গাজা

ইসরায়েলি হামলার পর জেডি ভ্যান্সের মন্তব্য—‘ছোটখাটো সংঘর্ষ ঘটবেই’

গাজা সিটিতে ইসরায়েলি হামলা এবং ইসরায়েল ও হামাস উভয়ই একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করার পরেও গাজায় যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন। ভ্যান্স সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধবিরতি বহাল রয়েছে। এর অর্থ এই নয় যে, এখানে-সেখানে ছোটখাটো সংঘর্ষ হবে না।

তিনি আরো বলেন, ‘আমরা জানি যে হামাস বা গাজার অভ্যন্তরে অন্য কেউ একজন (ইসরায়েলি সামরিক) সেনাকে আক্রমণ করেছে। আমরা জানি ইসরায়েলিরা প্রতিক্রিয়া জানাবে, তবে আমি মনে করি তা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তিচুক্তি বহাল থাকবে।’
এদিকে দক্ষিণ রাফায় গুলি বিনিময়ের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শক্তিশালী হামলার নির্দেশ দেওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনীর গাজাজুড়ে হামলায় কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যেখানে একজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন।

গত মঙ্গলবারের হামলাগুলো ১০ অক্টোবর যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সহিংসতার সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস। সেইসঙ্গে নিখোঁজ এক জিম্মির মরদেহ হস্তান্তর প্রক্রিয়া স্থগিত রাখার কথা জানিয়েছে হামাস। এক বিবৃতিতে তারা সতর্ক করে বলেছে, ইসরায়েলের পক্ষ থেকে বড়সড় কোনো উসকানি দেওয়া হলে গাজায় মৃতদেহ উদ্ধারের কার্যক্রম ব্যাহত হবে এবং বাকি ১৩ জন জিম্মির মরদেহ উদ্ধার বিলম্বিত হবে। গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার উত্তর গাজা শহরের সাবরা পাড়ায় একটি আবাসিক ভবনে চালানো ইসরায়েলি হামলায় ৪ জন নিহত হন। অন্যদিকে দক্ষিণ খান ইউনিসে আরো ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র জানিয়েছে, এসব হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

গাজা

ইসরায়েলি হামলার পর জেডি ভ্যান্সের মন্তব্য—‘ছোটখাটো সংঘর্ষ ঘটবেই’

আপডেট সময় ১১:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫