ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরল খনিজ চুক্তি স্বাক্ষর

গুরুত্বপূর্ণ বিরল খনিজ ও মৃত্তিকার সরবরাহ নিশ্চিত করতে একটি কাঠামো চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের সম্পর্কের একটি ‘সোনালী যুগ’ প্রতিষ্ঠা করবেন। টোকিওতে ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে বৈঠকের শুরুতেই তিনি এই ঘোষণা দেন।
ট্রাম্প বর্তমানে এশিয়া সফরের অংশ হিসেবে জাপানে অবস্থান করছেন।

তাকাইচির সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তিতে বিরল খনিজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণে সহযোগিতার কাঠামো নির্ধারণ করা হয়েছে। এটি আসে এমন এক সময়, যখন চীন সম্প্রতি এই গুরুত্বপূর্ণ উপকরণগুলোর রপ্তানিতে নিয়ন্ত্রণ কঠোর করেছে—যা স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, প্রতিরক্ষা সরঞ্জামসহ নানা পণ্যের জন্য অপরিহার্য। ট্রাম্প এই সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিং-এর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করবেন বলে জানা গেছে, যা চলমান বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও জাপান অর্থনৈতিক নীতি ও সমন্বিত বিনিয়োগ ব্যবহারের মাধ্যমে রেয়ার আর্থস ও ক্রিটিক্যাল মিনারেলসের বৈচিত্র্যময়, উন্মুক্ত ও ন্যায্য বাজার গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে। উল্লেখ্য, বিরল খনিজ হলো এক বিশেষ ধরনের গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা প্রতিরক্ষা, অটোমোবাইল ও ইলেকট্রনিক শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরল খনিজ চুক্তি স্বাক্ষর

আপডেট সময় ০৩:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫