ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি: ১৬০ যাত্রী নিয়ে চেন্নাই ফিরল দুবাইগামী বিমান

ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের পর মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফিরে আসতে বাধ্য হয়েছে। গতকাল রাজ্যের রাজধানী চেন্নাইয়ের বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা। ভারতীয় বিমান পরিষেবা সংস্থা স্পাইসজেটের সেই উড়োজাহাজটিতে ১৬০ জন যাত্রী ছিলেন। এক প্রতিবেদনে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম শহর মাদুরাই থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি। উড্ডয়নের কিছু সময় পর বিমানচলক উড়োজাহাজটিতে সমস্যা লক্ষ্য করেন। ত্রুটি নজরে আসামাত্র তিনি বিমানটি ফেরানোর সিদ্ধান্ত নেন। চেন্নাই বিমানবন্দর অপেক্ষাকৃত কাছাকাছি হওয়ায় সেখানেই অবতরণের সিদ্ধান্ত নেন তিনি।

যাত্রী এবং ক্রুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীরা সবাই নেমে যাওয়ার পর প্রকৌশলীরা বিমানটি পরীক্ষা করা শুরু করেন। প্রসঙ্গত, গত ১২ জুন গুজরাটের রাজধানী আহমেদাদে উড্ডয়নের মাত্র ৩০ সেকেন্ড পর আছড়ে পড়ে ভারতের ফ্ল্যাগশিপ বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী সেই বিমানটিতে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন, তাদের মধ্যে একজন যাত্রী ব্যাতীত সবাই নিহত হন।

ভয়াবহ সেই দুর্ঘটনার পর থেকে গত কয়েক মাসে ভারতের বিভিন্ন বিমান পরিষেবার সংস্থার বিমানে নানা ত্রুটি ধরা পড়ছে। পাঁচ দিন আগে কলকাতা থেকে জম্মু-কাশ্মিরের রাজধানী শহর শ্রীনগরগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানকে জরুরি অবতরণ করাতে হয় বেনারসের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানটির অবতরণের কারণ—সেটির জ্বালানি ট্যাংকে লিক ছিল এবং মাঝ আকাশে সেটি চালকের নজরে আসে।
যান্ত্রিক ত্রুটির কারণে জুন থেকে এ পর্যন্ত ৪ মাসে ভারতে অনেক বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে, কিংবা ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি: ১৬০ যাত্রী নিয়ে চেন্নাই ফিরল দুবাইগামী বিমান

আপডেট সময় ০২:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫