ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ক্যামেরুনে টানা ৮ম বার নির্বাচিত হলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচনে অষ্টমবারের মতো জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট পল বিয়া। ৯২ বছর বয়সী পল বিয়া এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।

গত ১২ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে ক্যামেরুনে। নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন মোট ১১ জন প্রার্থী। আজ সোমবার ক্যামেরুনের নির্বাচন কমিশন ভোটের ফলাফল প্রকাশ করেছে।

সেই ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে ৫৩ দশমিক ৬৬ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন পল বিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসা তিচিরোমা বাকারি পেয়েছেন ৩৫ দশমিক ২ শতাংশ ভোট। তৃতীয় স্থানে আছেন কাব্রাল লিবি নামের আরেক প্রার্থী; তিনি পেয়েছেন ৩ দশমিক ৪ শতাংশ ভোট। বাকি আটজন প্রার্থীদের সবাই এক শতাংশের কম ভোট পেয়েছেন।

সংবিধান অনুসারে ক্যামেরুনের প্রেসিডেন্টের মেয়াদ ৭ বছরের। সেই হিসেবে গত ৪৯ বছর ধরে প্রেসিডেন্ট পদে থাকা পল বিয়া আরও ৭ বছরের জন্য নিজের ক্ষমতা নিশ্চিত করলেন।

তবে বিরোধী প্রার্থীরা ভোটের ফলাফল বর্জনের পাশাপাশি নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিয়া’র নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং তার সরকারের সাবেক মন্ত্রী তিচিরোমা এএফপিকে বলেছেন, “এটা কোনো নির্বাচন নয়, বরং প্রহসন ছিল। প্রকৃত বিজয়ী আমরা। তারা আমাদের ফলাফল ছিনিয়ে নিয়েছে।” দেশবাসীকে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আন্দোলনে নামার আহ্বানও জানিয়েছেন তিচিরোমা।

মূলত ১২ অক্টোবর ভোটের পর থেকেই সড়কে ছিলেন তিচিরোমার সমর্থকরা। গত সপ্তাহ থেকে তারা তিচিরোমোকে বিজয়ী ঘোষণা করার জন্য আন্দোলন শুরু করেন। সেই আন্দোলনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত চার জন।

সোমবার ভোটের ফলাফল ঘোষণার দিন ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দের অবস্থা ছিল থমথমে। গণ্ডগোল হতে পারে— এমন আশঙ্কায় ইয়াউন্দের বেশিরভাগ দোকান ও পেট্রোলস্টেশন বন্ধ ছিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিচিরোমার বাড়ির সামনে জড়ো হতে শুরু করেছিলেন তার সমর্থকরা, কিন্তু সেখানে পুলিশের স্নাইপার শ্যুটারদের গুলিতে ২ জন নিহত হয়েছেন।

দেশের ভিতরে ‘লৌহমানব’ হিসেবে পরিচিত বিয়া। পাশাপাশি কঠোরভাবে বিরোধীদের দমন, অর্থনৈতিক অসাম্য বজায় রাখা এবং ব্যাপকভাবে নিয়ন্ত্রণবাদী শাসক হিসেবেও পরিচিতি রয়েছে তার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ক্যামেরুনে টানা ৮ম বার নির্বাচিত হলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

আপডেট সময় ০৯:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫