সংবাদ শিরোনাম ::
সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার

সাদা ঘাসে ঢাকা চট্টগ্রামের উইকেট, কেমন হবে রান

অক্টোবরের আকাশ বোঝার চেয়ে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেটের আচরণ বোঝা যেন ঢের কঠিন। এই মাঠে খেলতে আসা বিদেশি ক্রিকেটার ও কোচরা সেখানকার উইকেটকে প্রায়শই কাঠগড়ায় দাঁড় করান। মাস তিনেক আগে বাংলাদেশে খেলতে এসে মিরপুরের উইকেট নিয়ে ক্ষোভ ঝাড়েন পাকিস্তানের কোচ মাইক হেসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও উইকেট নিয়ে অনেক চর্চা ছিল।

সিরিজের আগে থেকেই উইকেট কেমন হবে তা নিয়ে আলোচনায় মুশগুল ছিল সবাই। মিলেও গিয়েছিল অনেকের ধারণার সঙ্গে, যথারীতি স্লো উইকেট বানানো হয়েছিল মিরপুরে। পুরো ওয়ানডে সিরিজই হয়েছে হোম অব ক্রিকেটে, মিরপুরের কালো উইকেটে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে দুই দল চট্টগ্রামে অবস্থান করছে। সেখানকার উইকেটে অবশ্য ভিন্ন চিত্র। উইকেটের রং যথারীতি সবুজ, রয়েছে হালকা ঘাসও।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, স্পোর্টিং উইকেট করার চেষ্টা করা হয়েছে। সেক্ষেত্রে ১৭০ থেকে ২০০ রান হওয়ারও সম্ভাবনা আছে। গতকাল সারা বিকেল টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিং এবং চট্টগ্রামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু উইকেটের তদারকি করেছেন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) মাঠে দাঁড়িয়ে লম্বা সময় ধরে আলাপ করতে দেখা যায় উভয়কে।

ক্যারিবিয়ানদের প্রধান কোচ ড্যারেন সামিরও নাকি প্রিয় ভেন্যু চট্টগ্রাম। যে কারণে এই ভেন্যুতে তিনি নিজেও স্পোর্টিং উইকেটের আশা করছেন। এদিকে, প্রথম ওয়ানডের পর হঠাৎ করেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ঢাকায় উড়িয়ে আনা হয় বাঁ-হাতি স্পিনার আকিল হোসেনকে। তিনি তো আছেন–ই, ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি দলে যুক্ত করা হয় বাড়তি স্পিনার। যদিও খারি পিয়েরে ওয়ানডেতে সেভাবে ভালো করতে পারেননি।

এর আকিল রাতে এসে পরদিন দুপুরেই আবার ক্যারিবীয়দের একাদশে ঢুকেছিলেন। স্পিনবান্ধব দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের জয়েও অবদান ছিল আকিলের। পরবর্তীতে তিনি মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে খোঁচা দিয়েছিলেন। আকিলের মতে– বাসায় বসে খেলা দেখার সময় মনে হয়েছিল টিভিতে সমস্যা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ-উইন্ডিজ ২৭, ২৯ ও ৩১ মুখোমুখি হবে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

সাদা ঘাসে ঢাকা চট্টগ্রামের উইকেট, কেমন হবে রান

আপডেট সময় ১০:৩৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫