সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেট চ্যাম্পিয়ন ওয়ালটন

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ এর প্লেট চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন। ফাইনালে ওয়ালটনের প্রতিপক্ষ ছিলো ইউনাইটেড হেলথকেয়ার। প্রতিপক্ষ দল মাঠে অনুপস্থিত থাকায় ওয়াকওভারে চ্যাম্পিয়ন হয় ওয়ালটন। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল।

এর আগে গত দুইদিন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে টুর্নামেন্টের ৬ দলের মধ্যে। এরমধ্যে একটিতে জয় এবং একটিতে ড্র করে প্লেট ফাইনালে ওঠে ওয়ালটন।

টিম ওয়ালটনের হাতে ট্রফি এবং প্রাইজমানির চেক তুলে দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জনপ্রিয় ধারাভাষ্যকর কুমার কল্যাণ এবং ওয়ালটনে সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর কাব্বির হোসাইন।

উল্লেখ্য, করপোরেট জগতের কর্মব্যস্ত সময়ের মাঝে বিরতি নিয়ে খানিকটা সময় খেলাধূলার আনন্দে মাতিয়ে তুলতে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’এর আয়োজন করে ‘জে কে স্পোর্টস ইভেন্ট’। সেভেন এ-সাইড এবং ৩০ মিনিট ফরম‌্যাটে দেশের শীর্ষ সব করপোরেট হাউজে কর্মরত কর্মকর্তাদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্য দলগুলোর মধ্যে ছিলো সিটি ব্যাংক, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক পাওয়ার গ্রিড বাংলাদেশ এবং নগদ।

ওয়ালটন করপোরেট ফুটবল টিমের সদস্য জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ওয়ালটনের সুবাদে এটা আমার প্রথম করপোরেট টুর্নামেন্ট। প্লেট পর্বের চ্যাম্পিয়ন হওয়ায় খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে এই টুর্নামেন্টে যতগুলো টিম খেলেছে, তাদের মধ্যে সবচেয়ে ফেয়ার খেলেছে আমাদের ওয়ালটন টিম।

এরকম একটি টুর্নামেন্টে অংশ নিতে পেরে ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধিনায়ক রবিউল ইসলাম মিলটন। তিনি বলেন, কাজের ফাঁকে খেলাধুলায় অংশগ্রহণ কর্মীদের শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত করে, তাদের মনোবল বাড়ায়। ওয়ালটন বিভিন্ন ধরনের খেলাধুলায় সম্পৃ্ক্ত রয়েছে। এর আগে বহুবার আমরা করপোরেট ক্রিকেট টুর্নামেন্টেও অংশ নিয়েছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের খেলাধুলায় সম্পৃক্ত থাকবো।

ওয়ালটন করপোরেট ফুটবল টিমের অন্য সদস্যদের মধ্যে ছিলেন— আব্দুল্লাহ আল মামুন, মো. সাজ্জাদ হোসেন, মো. নাহিদ হাসান, আজিজুল ইসলাম, সৌরভ সিংহ, আরিফুল ইসলাম, রায়ান আহমেদ, নাজমুস সাকিব, সাহেল মিয়া, রেজোয়ানুল ইসলাম শাওন, সফিকুল ইসলাম এবং ইউনুস আলী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না

করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেট চ্যাম্পিয়ন ওয়ালটন

আপডেট সময় ০৮:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫