সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জয়হীন বিশ্বকাপ শেষে আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তান অধিনায়ক

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

নারী ওয়ানডে বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি পাকিস্তানের মেয়েরা। অবশ্য ৭ ম্যাচে তারা হেরেছে ৪টি, আর বাকি তিনটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। ফলে এই সময়ে বিশ্বকাপ আয়োজন করায় আইসিসির সমালোচনা করেছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা।

চলমান নারী বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। শুধুমাত্র কলম্বোতেই ফলাফল আসেনি পাঁচটি ম্যাচে। তার মধ্যে রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার তিনটি করে ম্যাচ। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে এতগুলো ম্যাচ বৃষ্টির জন্য খেলতে না পারায় বিরক্ত ফতিমা।

গতকাল শুক্রবার নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এই ম্যাচও বৃষ্টির পেটে গেছে। ফতিমা বলেছেন, ‘আমার শুধু একটা কথাই মনে হচ্ছে। এবার আবহাওয়া আমাদের পক্ষে ছিল না। আমার মনে হয়, আইসিসির উচিত বিশ্বকাপের জন্য অন্তত তিনটি ভালো মাঠের ব্যবস্থা করা। একটা বিশ্বকাপ খেলার জন্য আমরা চার বছর অপেক্ষা করি।’

দলের পারফরম্যান্স নিয়েও হতাশ পাকিস্তান অধিনায়ক। ফতিমা বলেছেন, ‘আমাদের দলের বোলিং এবং ফিল্ডিং যথেষ্ট ভালো। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। দুটো ম্যাচে অবশ্য আমাদের ব্যাটিংও ভালো হয়েছে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো লড়াই করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে জিততে পারিনি।’

তিনি আরও বলেছেন, ‘পাকিস্তানের সবচেয়ে কমবয়সি অধিনায়ক হিসেবে এই প্রতিযোগিতা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। বিশ্বকাপের আগে খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ হয়নি আমাদের। আরও বেশি ম্যাচ খেলা দরকার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এখন থেকেই আমাদের প্রস্তুতি শুরু করা দরকার।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস

জয়হীন বিশ্বকাপ শেষে আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তান অধিনায়ক

আপডেট সময় ০৪:১৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫