দীর্ঘ দুই যুগের সফল পথচলা পেরিয়ে ২৩ তম বছরে পদার্পণ করলো জাতীয় দৈনিক ঢাকা পত্রিকা।
এ উপলক্ষে রংপুর মহানগরীর সুমি কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দাবানল এর সম্পাদক খন্দকার মোস্তফা সরয়ার অনু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সংবাদপত্র দৈনিক প্রকাশ করা যেমন শ্রমসাধ্য, তেমনি অনেক ধৈর্য, মেধা ও অর্থনৈতিক বিনিয়োগের ব্যাপার।
অথচ এই খাতে সরকারের সহায়তা প্রায় নেই বললেই চলে। ফলে অনেক সংবাদকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা চরম আর্থিক সংকটে পড়ে অপরাধের দিকে ঝুঁকে পড়েন। যদি সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও পৃষ্ঠপোষকতা থাকত, তবে এই শিল্পে শৃঙ্খলা ও পেশাদারিত্ব অনেক বাড়তো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক নতুন স্বপ্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আজিজ সাঈদ চৌধুরী। ওই অনুষ্ঠান সঞ্চালনাও করেন অত্র পত্রিকার ব্যুরো প্রধান মাটি মামুন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দাবানল এর চিফ রিপোর্টার আহসান হাবিব মিলন ও বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের প্রধান সমন্বয়ক জাকির হোসেন জাকির ও দৈনিক দাবানলের স্টাফ রিপোর্টার তানভীর সোহেল।
প্রস্তাবিত রংপুর সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পরাগ, দৈনিক স্বাধীন ভাষা পত্রিকার জেলা প্রতিনিধি রোস্তম আলী সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মেহেবুব পারভেজ সুমন, বেলায়েত বাবু,সানোয়ারুল ইসলাম সোহান,সেলিম মিয়া,শিল্পী,মিজানুর রহমান মিজান,রাব্বী,লিনা,হারুনুর রশিদ,সাজ্জাদ,এবাদতসহ অনেকে।অনুষ্ঠানে কেক কাটা ও সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে দৈনিক ঢাকা পত্রিকার জন্মবার্ষিকীর সমাপ্তি ঘটে
মাটি মামুন রংপুর 
























