ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট!

লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ ১০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার স্লুইস গেট আলী আহম্মদ মিয়ার বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। রামগতি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খোকন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের ১০টি দোকানঘর সম্পূর্ণ পুড়ে যায়। দগ্ধ দোকানগুলোর মধ্যে ছিল—আসবাবপত্রের দোকান, কারখানা, কাপড়ের দোকান, মুদি দোকান, ওষুধের দোকান ও চা দোকান। সবগুলো দোকানই আগুনে ভষ্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন,“আমরা সর্বহারা হয়ে গেছি। আমাদের আর কিছুই রইল না। জীবিকার একমাত্র উৎস দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।”

রামগতি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খোকন মজুমদার বলেন,“
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আমাদের সদস্য ও স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
ঘটনাস্থলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সহায়তার উদ্যোগ নিয়ে তদন্ত চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী

লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

আপডেট সময় ০২:৪৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫