ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট!

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও তাঁর সহকারী নিহত

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ট্রাকচালক আল আমিন (৪০) ও তাঁর সহকারী মো. রাশেদুল (২৮)। আল আমিন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাসিন্দা। রাশেদুলের বাড়ি ময়মনসিংহ নগরের কালিবাড়ি গোদারাঘাট এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ময়মনসিংহগামী লেনে বড়পুকুরপাড় এলাকায় একটি পণ্যবাহী ট্রাকের চাকা ফেটে সেটি সড়কের একপাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালক ও তাঁর সহকারী নিহত হন।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাই। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ট্রাকের ভেতরে আটকে থাকা আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন বলেন, ‘দুজনের মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। দুটি ট্রাকও জব্দ করা হয়েছে। ভোরবেলায় কুয়াশা ও দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে ক্লান্তি বা ঘুম ভাব থেকে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছি। আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও তাঁর সহকারী নিহত

আপডেট সময় ১১:৪০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫