সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৭ মিনিটে ২ লাল কার্ডের ম্যাচে এমবাপের গোলে শীর্ষে ফিরল রিয়াল

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

ম্যাচের ৭৭ থেকে ৮৪, সাত মিনিটের মধ্যে দুটি লাল কার্ড দেখলেন গেতাফের দুই ফুটবলার। এর মাঝে রিয়ালের হয়ে দলের একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে।
রোববার রাতে লা লিগার ম্যাচটি শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেল জাবি আলানসোর দল।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আধিপত্য দেখানো রিয়াল প্রথম হাফে গোলের গেরো খুলতে ব্যর্থ হয়। ৯টি শট নিলেও কাজে লাগেনি একটিও। ম্যাচের চিত্র বদলে যায় খেলার দ্বিতীয়ার্ধে। ৭ মিনিটের মধ্যে গেতাফের দুই ফুটবলার লাল কার্ড দেখেন। তার মাঝে একটি গোল হজম করে তারা।

মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেন অ্যালেন নিয়ম। মাঝমাঠে ভিনিসিয়ুস জুনিয়রকে কনুই দিয়ে ধাক্কা দেয়ায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। তার তিন মিনিট পরই গোল পায় রিয়াল। বদলি হিসেবে নামা গিলারের পাস পেয়ে গোল করেন এমবাপে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোলের দেখা পেলেন ফরাসি তারকা।

৮৪তম মিনিটে গেতাফের দ্বিতীয় ফুটবলার লাল কার্ড দেখেন। অ্যালেক্স সানক্রিস ফাউল করেন ভিনিসিয়ুসকে, তাকে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের ৭৪তম মিনিটে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন তিনি।

দুই খেলোয়াড় কমতি থাকায় শেষ পর্যন্ত আর পেরে উঠেনি গেতাফে। হার নিয়ে মাঠ ছাড়ে তারা। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস

৭ মিনিটে ২ লাল কার্ডের ম্যাচে এমবাপের গোলে শীর্ষে ফিরল রিয়াল

আপডেট সময় ১০:৪৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫