সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাঢ় নীল-খাকি পোশাকে ফিরল বাংলাদেশ পুলিশ ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ

পেনাল্টি মিসের পরই অবিশ্বাস্য গোল, রেকর্ডের আরও কাছে রোনালদো

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:১৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

আল ফাতাহর বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে আল নাসর ৫-১ ব্যবধানে জিতে শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে। সৌদি প্রো লিগে এটি তাদের টানা পঞ্চম জয়।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো যেন থামতেই জানেন না। ম্যাচের ৬০ মিনিটে বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে এক দুর্দান্ত শটে গোল করেন তিনি। বলটি উড়ে গিয়ে জালে লাগে উপরের কোনায়। এর মধ্য দিয়েই নতুন সতীর্থ জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিকের মাঝেও আলো কাড়লেন রোনালদো।

তবে এক মিনিট আগেই তিনি মিস করেছিলেন একটি পেনাল্টি। এতে হতবাক হয়ে গিয়েছিলেন ঘরের দর্শকরা। গ্যালারিতে উপস্থিত ছিলেন ইউটিউব তারকা আইশোস্পিডও, যিনি রোনালদোর বড় ভক্ত হিসেবে পরিচিত।

রোনালদো খুব দ্রুতই পুষিয়ে নেন সেই ভুল। সাদিও মানের পাস থেকে বল পেয়ে তিনি ডান প্রান্তে কিছু স্টেপওভার করে ডিফেন্ডারকে ফাঁকি দেন। এরপর দারুণ এক শটে দূরের পোস্টে জাল খুঁজে নেন। গোলরক্ষক দাঁড়িয়ে দেখেন শুধু বলের গতি।

এই গোলটি ছিল রোনালদোর ক্যারিয়ারের ৯৪৯তম গোল। ১ হাজার গোলের স্বপ্নপূরণের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ তারকা। এই জয়ে আল নাসরের সংগ্রহ দাঁড়াল ১৫ পয়েন্টে। টানা পাঁচ জয়ে তারা সৌদি প্রো লিগের শীর্ষে রয়েছে এখন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পেনাল্টি মিসের পরই অবিশ্বাস্য গোল, রেকর্ডের আরও কাছে রোনালদো

আপডেট সময় ১১:১৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫