সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাঢ় নীল-খাকি পোশাকে ফিরল বাংলাদেশ পুলিশ ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ

বাংলাদেশের ম্যাচে মাঠে ঢুকে পড়লেন দর্শক, এরপর যা হলো

৬ বলের এদিক ওদিকে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ তখন ম্যাচে উড়ছে। ঠিক তখনই ঘটল উটকো এক ঘটনা। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ব্যারিয়ার টপকে মাঠে ঢুকে পড়লেন এক দর্শক।
ব্যাট হাতে ২০৭ রান করার পর বাংলাদেশ বল হাতেও শুরুটা ভালো করতে পারেনি। ১০ ওভারে উইকেটের দেখা পায়নি। ১২তম ওভারে রিশাদ হোসেন যেই না আক্রমণে এলেন, এরপর থেকেই ঘটনা ঘটতে শুরু করল।

আলিক এথানেজকে তুলে নিয়ে প্রথম উইকেটের দেখা পাইয়ে দেন রিশাদ। এরপর ২৮ রানের জুটি গড়ে ওঠে। এরপর আবারও দৃশ্যপটে চলে আসেন তিনি। ৬ বলের এদিক ওদিকে তুলে নেন ৩ উইকেট। আর তাতেই বাংলাদেশ চলে আসে ম্যাচে।

এই উইকেটের পর দল তখনও ধাতস্থ হয়নি। তখনই ঘটে এই অভিনব ঘটনা। শহীদ জুয়েল স্ট্যান্ড থেকে দৌড়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। মিড অনে থাকা তানভির ইসলামকে জড়িয়ে ধরেন তিনি।

তবে সঙ্গে সঙ্গেই তৎপর নিরাপত্তা কর্মীরা ছুটে যান মাঠে। তাকে নিয়ে দ্রুত মাঠ ছাড়েন নিরাপত্তাকর্মীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের ম্যাচে মাঠে ঢুকে পড়লেন দর্শক, এরপর যা হলো

আপডেট সময় ০৭:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫