সংবাদ শিরোনাম ::
পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন

আইসিসির দুই পুরস্কার গেলো ভারতে

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

এশিয়া কাপে ব্যাটিং তাণ্ডব চালিয়ে পুরস্কার পেলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি। এ ছাড়া সেপ্টেম্বরের সেরা নারী ক্রিকেটারের সম্মাননা পেয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। গেল মাসের দুটি পুরস্কারই গেলো ভারতে।

আজ (বৃহস্পতিবার) সেপ্টেম্বর মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ঘোষণা করেছে আইসিসি। জাতীয় দলের সতীর্থ কুলদীপ যাদব ও জিম্বাবুয়ের ব্রায়ান বেনেটকে পেছনে ফেলে সেরা হয়েছেন অভিষেক। অন্যদিকে, পাকিস্তানের সিদরা আমিন ও দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটসকে হারিয়ে পুরস্কার জিতেছেন মান্ধানা।

গেল মাসে অনুষ্ঠিত এশিয়া কাপে ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন অভিষেক। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঝোড়ো ৩০ রান দিয়ে প্রতিযোগিতা শুরু করেন তিনি। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩১ ও গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ৩৮ রান করেন। সুপার ফোরের তিন ম্যাচে ৭৪, ৭৫ ও ৬১ রান করে ভারতকে ফাইনালে তোলেন অভিষেক। প্রতিযোগিতায় ৪৪.৮৫ গড় ও ২০০ স্ট্রাইক রেটে ৩১৪ রান করেন তিনি। এর আগে এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে কোনও ব্যাটার ৩০০ রান করতে পারেননি।

মান্ধানাও সেপ্টেম্বর মাসে ভালো ফর্মে ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজে জোড়া শতরান করেন তিনি। তার মধ্যে একটি ৫০ বলে। পুরুষ ও নারী ক্রিকেটারদের মধ্যে সেটি একদিনের ক্রিকেটে দ্রুততম শতরান। সেই সিরিজের সেরা ক্রিকেটার হন তিনি। সেপ্টেম্বর মাসে চারটি একদিনের ম্যাচে ৭৭ গড় ও ১৩৫.৬৮ স্ট্রাইক রেটে ৩০৮ রান করেন তিনি।

আইসিসির পুরস্কার জিতে অভিষেক বলেন, “গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ দলকে জেতাতে পেরেছি। তার পুরস্কার পেয়েছি। আমি এমন একটা দলের হয়ে খেলি যারা যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ জিততে পারে। এমন দলের সদস্য হয়ে গর্বিত। আগামী দিনেও দলকে জেতানোর চেষ্টা করব।”

অন্যদিকে, গত মাসের ফর্ম চলমান একদিনের বিশ্বকাপেও ধরে রাখতে চান মান্ধানা। তিনি বলেন, “এই পুরস্কার আমাকে আরও ভাল খেলার অনুপ্রেরণা জোগাবে। আমার একমাত্র লক্ষ্য দলকে জেতানো। সেই কাজটা বিশ্বকাপেও করার চেষ্টা করব। আশা করছি, সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল

আইসিসির দুই পুরস্কার গেলো ভারতে

আপডেট সময় ০৬:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫