ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

সুযোগ হারানোর হতাশায় শেষ দ্বিতীয় সেশন

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৩ উইকেট তুলে নিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে এসে ঘুরে দাঁড়িয়েছে লোকেশ রাহুলের দল। এই সেশনে মাত্র ১ উইকেট হারিয়ে ১৪০ রান যোগ করেছে ভারত। সবমিলিয়ে চা পানের বিরতিতে যাওয়ার আগে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২২৬ রান।

লাঞ্চ বিরতির পর কোহলির বিদায়ে কিছুটা চাপে পড়ে ভারত। প্রতি আক্রমণে আত্মবিশ্বাস ফেরান ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ার। দুজনের ১৩২ রানের অপরাজিত জুটিতে এখন বাংলাদেশের চেয়ে মাত্র ১ রানে পিছিয়ে সফরকারীরা। ফিফটি তুলে নিয়েছেন দুজনেই। মারকুটে ব্যাটিং করে ৮৬ রানে অপরাজিত আছেন পান্ত, অপর প্রান্তে থাকা আইয়ারের সংগ্রহ ৫৮ রান।

এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা রাঙিয়েই লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। সেই সেশনে ভারতীয় শিবিরের ৩ উইকেট তুলে নিয়েছিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। প্রথম সেশন শেষে ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ৮৬ রান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন

সুযোগ হারানোর হতাশায় শেষ দ্বিতীয় সেশন

আপডেট সময় ০২:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২