ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওদুুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালিয়া থেকে গোল্ডেন এ প্লাস পেল মেধাবী ছাত্র রাকিব ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁ’জা’সহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ জিপিএ-৫ পেয়েও আনন্দ নেই, শিহাবের কৃতিত্বে কাঁদছে শোকাহত পরিবার বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন: ডা. শফিকুর রহমান সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল মহেশখালীতে এসএসসি ফলাফলে পাশের হারে আইল্যান্ড হাই স্কুল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বেতাগীতে চারা বিতরণ করলেন জেলা প্রশাসক  নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে

অক্টোবরে এশিয়ার ৩ দেশে যাবেন ট্রাম্প

চলতি মাসের শেষে দিকে জাপান সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য বার্ষিক এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

বুধবার ওয়াশিংটনে কেবল নেটওয়ার্ক সিএনবিসি আয়োজিত এক অনুষ্ঠানে বেসেন্ট বলেন, ‘আমরা একটি সফর করতে যাচ্ছি — প্রেসিডেন্ট প্রথমে জাপান সফর করবেন, এরপর কোরিয়ায় যাবেন এপেক সম্মেলনে অংশ নিতে, যেখানে পরিকল্পনা অনুযায়ী বিশ্বনেতারা একত্র হবেন।’ বেসেন্ট জাপান সফরের সুনির্দিষ্ট তারিখ জানাননি। তবে বলেছেন, সফরটি এপেক সম্মেলনের আগে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর এপেক সম্মেলন শুরু হবে। এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা (আসিয়ান) শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন। সেখানে তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর স্বাক্ষরিত শান্তিচুক্তির আনুষ্ঠানিক সাক্ষী হবেন।

ট্রাম্পের এই এশিয়া সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের বাণিজ্য উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনের সময় ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওদুুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালিয়া থেকে গোল্ডেন এ প্লাস পেল মেধাবী ছাত্র রাকিব

অক্টোবরে এশিয়ার ৩ দেশে যাবেন ট্রাম্প

আপডেট সময় ১১:৪৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫