সংবাদ শিরোনাম ::
পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন

এনসিএলে অভিষেক হচ্ছে ময়মনসিংহ বিভাগের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

অপেক্ষার পালা এবার শেষ। ২৭তম জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলবে ময়মনসিংহ বিভাগ। ১০ বছর আগে বাংলাদেশের অষ্টম বিভাগের মর্যাদা পেলেও প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ পাচ্ছিল না তারা। এবার ময়মনসিংহকে নিয়ে চার দিনের লিগটি হবে জানিয়ে আজ এক বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবার ময়মনসিংহ সুযোগ পাওয়ায় বাদ পড়ছে ঢাকা মেট্রো। গত ৯ আগস্টের বোর্ড সভায় বিষয়টা চূড়ান্ত হলেও মাঝে ঢাকা মেট্রোর খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তারা আপত্তি জানিয়েছিল। তাই কোন দল নতুন আসরে খেলবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কার আজ অবসান হয়েছে।

৮ দলের টুর্নামেন্টটি আগামী ২৫ অক্টোবর শুরু হবে। ২৭তম আসরের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এবার দুই ধরনের বলে হবে ম্যাচ। প্রথম দুই রাউন্ড হবে কোকাবুরায়। আর বাকি রাউন্ড হবে ডিউক বলে।

আসন্ন লাল বলের সিরিজ সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম শ্রেণির লিগটির বর্তমান চ্যাম্পিয়ন সিলেট বিভাগ। দ্বিতীয় হয়েছিল এবারের আসর থেকে বাদ পড়া ঢাকা মেট্রো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল

এনসিএলে অভিষেক হচ্ছে ময়মনসিংহ বিভাগের

আপডেট সময় ১১:২২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫