সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার

বিসিবির পর এবার অলিম্পিকের নির্বাচন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পর এবার দেশের আরেক শীর্ষ ক্রীড়া সংগঠন অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচনের দিনক্ষণ ধার্য হয়েছে। আজ রাজধানীর কুর্মিটোলায় গলফ ক্লাবে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ২৯ নভেম্বর বিওএ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়। বিওএ সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান সভার সভাপতিত্ব করেন। উক্ত সভায় মোট ৮৫ জন কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যগণ ছিলেন।

বিশেষ সাধারণ সভায় সাধারণত একটি আলোচ্যসূচি থাকে। সেই আলোকে আজ অলিম্পিক এসোসিয়েশন নির্বাচনের সময় এবং গঠনতন্ত্র অনুমোদন সংক্রান্ত দু’টি বিষয়ে দু’টি আলাদা ইজিএম অনুষ্ঠিত হয়। প্রথম বিশেষ সাধারণ সভায় প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদন হয়। সাধারণ সভায় অনুমোদনের পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে প্রেরণ করবে বিওএ।

বিওএ কার্যনির্বাহী কমিটিতে একই পদে দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না। বিওএ নির্বাহী কমিটিতে নির্বাচনে আগ্রহী প্রার্থীকে ৭৫ বছরের মধ্যে থাকতে হবে। বিওএ’তে বর্তমানে সহ-সভাপতি পদ ৫টি। নতুন গঠনতন্ত্রে সেটা কমে তিনে দাড়াচ্ছে। সেখানে দু’টি অলিম্পিকভুক্ত ফেডারেশন থেকে অন্যটি নন অলিম্পিক থেকে।

বিওএ বর্তমান গঠনতন্ত্রটি ২০০০ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক অনুমোদিত। অলিম্পিক চার্টার এবং বিভিন্ন সময় আইওসি প্রেরিত নির্দেশনা অনুযায়ী বিওএ’র গঠনতন্ত্রটি সংশোধন অপরিহার্য ছিল। এরই প্রেক্ষিতে গঠনতন্ত্রটি সংশোধন ও যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল। ঐ কমিটি এই খসড়া গঠনতন্ত্রটি প্রস্তুত করে। পরবর্তীতে নির্বাহী কমিটি এটি পর্যালোচনা করে সাধারণ সভায় উপস্থাপন করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

বিসিবির পর এবার অলিম্পিকের নির্বাচন

আপডেট সময় ০৯:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫