সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর বিশ্রাম পেলেন রশিদ খান

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হওয়ার পর ওয়ানডেতে প্রতিশোধ নিলো আফগানিস্তান। প্রথমবারের মতো বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো আফগানরা। গতকাল (মঙ্গলবার) আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানদের কাছে ২০০ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ওয়ানডেতে আফগানিস্তানের কাছে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় হার বাংলাদেশের।

আগামী সপ্তাহে জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান। একমাত্র টেস্টে অভিজ্ঞ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। টেস্টের পর অবশ্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রশিদ।

২৭ বছর বয়সী এই স্পিনারের ২০২৩ সালে পিঠে অস্ত্রোপচার হয়েছিল। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপকে মাথায় রেখে রশিদকে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান। দেশটির ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বিশ্বকাপের আগে সতর্কতা হিসেবে রশিদকে বিশ্রামের বিষয়টি উল্লেখ করেছে।

আগামী ২০-২৪ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২৯, ৩১ অক্টোবর ও ২ নভেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই হবে হারারেতে।

ঘরোয়া আসরে ভালো খেলা বেশ কিছু নতুন মুখকে নিয়ে আফগানিস্তান দল সাজানো হয়েছে। সম্প্রতি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অভিষিক্ত বাঁ-হাতি ফাস্ট বোলার বশির আহমেদ টেস্ট দলে ডাক পেয়েছেন। হাশমাতুল্লাহ শাহিদি টেস্ট দলকে নেতৃত্ব দেবেন। ২০১৭ সালে টেস্ট মর্যাদা প্রাপ্তির পর আফগানিস্তান এ পর্যন্ত মাত্র ১১ টেস্ট খেলে চারটিতে জয়ী হয়েছে।

আফগানিস্তান টেস্ট স্কোয়াড : হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, আফসার জাজাই, ইকরাম আলিখেল, বাহির শাহ, শহিদুল্লাহ কামাল, ইসমত আলম, শারাফুদ্দিন আশরাফ, জিয়া উর রহমান আকবর, ইয়ামিন আহমেদজাই, জিয়া উর রহমান শরিফি, খলিল গুরবাজ ও বশির আহমেদ।

টি-টোয়েন্টি স্কোয়াড : রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ডারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, ইজাজ আহমেদ আমেদজাই, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শারাফুদ্দিন আশরাফ, নুর আহমেদ, মুজিব উর রহমান, বশির আহমেদ, ফরিদ আহমেদ মালিক ও আব্দুল্লাহ আহমেদজাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর বিশ্রাম পেলেন রশিদ খান

আপডেট সময় ০৬:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫