সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার

হংকং থেকেই ইংল্যান্ডে ফিরছেন হামজা

ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে দুটি ম্যাচ খেলেছেন হামজা দেওয়ান চৌধুরী। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে আজ (বুধবার) সকালে ইংল্যান্ডের উদ্দেশে তিনি রওনা দিয়েছেন। অন্যদিকে, ঢাকার পথে রয়েছেন জামাল ভূঁইয়ারা।

হংকং থেকে থাইল্যান্ড হয়ে বাংলাদেশ দল ঢাকায় ফিরবে। এই মুহূর্তে জামালরা থাইল্যান্ডে যাত্রা বিরতিতে রয়েছেন। ব্যাংকক থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘হামজা ইংল্যান্ড, সামিত কানাডা ও ফাহমিদুল ইতালি যাবে। আমরা একই সময় এয়ারপোর্টে পৌঁছাই। আমাদের ঘণ্টাখানেক পর ফ্লাইট ছিল তাদের।’

এখন পর্যন্ত হামজা বাংলাদেশের জার্সিতে ৫ ম্যাচ খেললেন। পাঁচ ম্যাচের মধ্যে তিনটি হোম আর দুটি অ্যাওয়ে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলে পরদিন ঢাকায় এসেছিলেন। ঢাকায় একদিন বিশ্রাম নিয়ে পরদিনই ইংল্যান্ড চলে যান হামজা। হংকং-ঢাকার দূরত্ব বেশি হওয়ায় তিনি এবার হংকং থেকেই ইংল্যান্ড যাচ্ছেন। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে। ফিফা উইন্ডোতে হামজাকে আবারও বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে।

বাংলাদেশ দল গতকাল হংকং সময় রাত ৮টায় ম্যাচ খেলেছে। সেই ম্যাচ খেলে হোটেলে ফিরতে বেজেছে প্রায় ১২টা। হংকং সময় সকাল ৮টায় ফ্লাইট থাকায় তেমন বিশ্রামের সুযোগ পাননি জামালরা। ভোররাত ৪টার দিকে তাদের এয়ারপোর্টের উদ্দেশে রওনা হতে হয়েছে। আজ দুপুর ১২টার পর দেশে পৌঁছাতে পারে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

হংকং থেকেই ইংল্যান্ডে ফিরছেন হামজা

আপডেট সময় ১১:৩১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫