সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার

গোল করেও জয় না পাওয়ার আক্ষেপ রাকিবের

হংকংয়ের বিপক্ষে আজ সমতাসূচক গোলটি করেছেন ফরোয়ার্ড রাকিব হোসেন। তার গোলে বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জয় না পাওয়ার আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে।

রাকিব আজকের ড্রয়ের পর বলেন, ‘আল্লাহর অশেষ রহমত গোল করছি। বাংলাদেশের জার্সি পড়াই অনেক গর্বের সেখানে অবশ্যই গোল করা আনন্দের। এটা দলের সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে। আমরা অনেক কষ্ট করছি। এর ফল হিসেবে ড্র করতে পারছি। আজ অনেক সুযোগ মিস করছি না হলে জিততেই পারতাম।’

রাকিব নিজেই ম্যাচের অন্তিম মুহুর্তে বক্সের মধ্যে ফাকায় বল পেয়েও পোস্টে রাখতে পারেননি। প্রথমার্ধেও হামজার বাড়ানো বাংলাদেশ ফিনিশ করতে পারেনি। রাকিবের গোলের যোগানদাতা ফাহিম ম্যাচে সবচেয়ে সহজ সুযোগ মিস করেছেন।

৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে গোল হজম করে হারে। আজ হংকং শেষ বিশ মিনিট দশ জন নিয়ে খেলেছে। বাংলাদেশ জয়ের সম্ভাবনা তৈরি করেও জিততে পারেনি। তাই দুই ম্যাচের ফলাফল নিয়েই আফসোস করেছেন রাকিব, ‘প্রথম ম্যাচ (হোম) আমরা ড্র করতে পারতাম। আজকের ম্যাচটি জিততে পারতাম। আজ আমরা ১১ জনই ভালো খেলেছি এবং ভালো খেলা উপহার দিয়েছি যদিও সিলি মিসটেকে গোল কনসিড করেছি।’

হংকংয়ে ৪০ হাজারের বেশি দর্শকের সামনে খেলতে হয়েছে বাংলাদেশকে। স্টেডিয়াম ও মাঠের মান দু’টোই উন্নত। যা বাংলাদেশের ফুটবলারদের জন্য বেশ অপরিচিতই। এজন্য ভালো মাঠ দাবি রাকিবের, ‘স্টেডিয়ামটি বেশ আলাদা। বেশ প্রতিকূলকতার মধ্যে আমাদের খেলতে হয়। এ রকম মাঠ আমরা ডিজার্ভ করি। মাঠ থাকলে ভালো রেজাল্ট উপহার দিতে পারতাম।’

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে চার ম্যাচ খেলেছে। ভারত ও হংকং দুই অ্যাওয়ে ম্যাচে একটি করে পয়েন্ট পেয়েছে। হোম ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে হেরেছে। চার ম্যাচই খেলেছেন রাকিব। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে ভালো ফুটবল খেলেছি। সিঙ্গাপুরের বিপক্ষে ডমিনেট করলেও হারছি। শেষ দুই ম্যাচে বল পজিশন ও অপরচুনিটি ছিল পুরোপুরি কাজে লাগাতে পারিনি। সামনে আরো ভালো কিছু হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

গোল করেও জয় না পাওয়ার আক্ষেপ রাকিবের

আপডেট সময় ০৯:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫