ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক ইউসুফের অঢেল সম্পদের পাহাড় ইউএইচএফ টেন্ডারে ‘মটোরোলা ফাঁদ’ বিপাকে ডিপিডিসি ময়মনসিংহের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে ‘ঘর বাণিজ্যের’ অভিযোগ ডেভিড ইমন গ্রেপ্তারেও থামেনি সাজ্জাদ বাহিনী, চিন্তায় পুলিশ ব্রাহ্মণপাড়া পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর করুণ মৃত্যু সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল তদন্ত করতে গিয়ে হামলার শিকার, ওসিসহ আহত ৫ পুলিশ সদস্য কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০

বাউফলে “ধূমকেতুর তরুবীজ” প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

“জাগো তরুণ, বদলাও দেশ” এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে ধূমকেতু ইয়ূথ ফাউন্ডেশনের “ধূমকেতুর তরুবীজ” প্রকল্পের সহযোগিতায় ধূমকেতু ইয়ূথ ফাউন্ডেশনের বাউফল উপজেলা শাখা ও বামনিকাঠী কে.সি.কে. মাধ্যমিক বিদ্যালয় এলামনাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বাউফল উপজেলার বগা ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় শতাধিক গাছের চারা রোপণ করা হয়।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির আগে বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনা সভা ও চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হানিফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল রিপোর্টার্স ইউনিটের সভাপতি সিদ্দিকুর রহমান, সদস্য সবুজ সরকার, ধূমকেতু ইয়ূথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু, কার্যনির্বাহী সদস্য মো. ইখতিয়ার হোসাইন, এবং বাউফল উপজেলা শাখার সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী ফর্ম এর সদস্য মো আবুবকর মিল্টন।অনুষ্ঠানের উপস্থিত না থেকেও দূর থেকে সার্বিক সহযোগিতা ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ওয়াদুত হোসেন,শাকিল খান, নুরুল ইসলাম নুরু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার পাল।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশবান্ধব সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “সবুজ প্রকৃতি রক্ষায় আমাদের সকলের সচেতন হওয়া দরকার। আজ একটি গাছ রোপণ করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যাচ্ছি একটি শ্বাস-প্রশ্বাসযোগ্য পৃথিবী।”

ধূমকেতু ইয়ূথ ফাউন্ডেশন বাউফল উপজেলা শাখার সভাপতি ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবু বকর মিল্টন বলেন, “ধূমকেতুর তরুবীজ প্রকল্পের মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে পরিবেশ সচেতন করতে চাই। প্রতিটি তরুণ যদি অন্তত একটি গাছ রোপণ করে এবং তা লালন করে, তাহলে বাংলাদেশ সত্যিই সবুজ হয়ে উঠবে।”

প্রধান অতিথি মো. আবু হানিফ খান বলেন, “এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ও সমাজবান্ধব করে গড়ে তোলে। ধূমকেতু ইয়ূথ ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

সভাপতি উত্তম কুমার পাল বলেন, “বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত ফলপ্রসূ। এটি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে।”

কর্মসূচির সমাপনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ

বাউফলে “ধূমকেতুর তরুবীজ” প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫