ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক ইউসুফের অঢেল সম্পদের পাহাড় ইউএইচএফ টেন্ডারে ‘মটোরোলা ফাঁদ’ বিপাকে ডিপিডিসি ময়মনসিংহের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে ‘ঘর বাণিজ্যের’ অভিযোগ ডেভিড ইমন গ্রেপ্তারেও থামেনি সাজ্জাদ বাহিনী, চিন্তায় পুলিশ ব্রাহ্মণপাড়া পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর করুণ মৃত্যু সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল তদন্ত করতে গিয়ে হামলার শিকার, ওসিসহ আহত ৫ পুলিশ সদস্য কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০

হরিপুরে শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি সমূহ আদায়ের লক্ষ্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি হরিপুর এর যৌথ আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১:০০ টায় হরিপুর দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে হরিপুর উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত হয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছেন। এই কর্মসূচিতে মশানগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া, কর্মচারীদের ৭৫% উৎসব-ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতাসহ অন্যান্য সকল ন্যায্য সুবিধা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তাঁরা ।

‎‎বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। একই কারিকুলামে কাজ করেও সরকারি সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও বেগবান করা হবে। প্রয়োজনে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।

‎বিক্ষোভ মিছিলে জামুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সেক্রেটারি বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি হরিপুর ও ডাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের পরিচালনায় মিছিলটি হরিপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হরিপুর প্রেস ক্লাবের সামনে (থানা মোড়ে) ঘন্টাব্যাপী অবস্থান করছেন। সমাবেশ টি

‎সঞ্চালনা করছেন ঠাকিঠুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম।

‎এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, হরিপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আসাদূজ্জামান দুলাল, বীরগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজুয়ানুল হক মন্টু, বীরগড় মাদ্রাসার সুপার মোকাম্মেল হোসেন খোলড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল হোসেন সহ আরো অনেকেই। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, কর্মচারী ও সাংবাদিকরা।

‎‎বক্তারা সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান জানান, যেন শিক্ষকরা যথাযথ মর্যাদা ও ন্যায্য সুবিধা গ্ৰহণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারেন। নচেৎ শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য তালা দিয়ে বন্ধ করে রাখবেন এমনটাই উঠে এসেছে আজকের সমাবেশের বক্তব্যে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ

হরিপুরে শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৫:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫