ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক ইউসুফের অঢেল সম্পদের পাহাড় ইউএইচএফ টেন্ডারে ‘মটোরোলা ফাঁদ’ বিপাকে ডিপিডিসি ময়মনসিংহের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে ‘ঘর বাণিজ্যের’ অভিযোগ ডেভিড ইমন গ্রেপ্তারেও থামেনি সাজ্জাদ বাহিনী, চিন্তায় পুলিশ ব্রাহ্মণপাড়া পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর করুণ মৃত্যু সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল তদন্ত করতে গিয়ে হামলার শিকার, ওসিসহ আহত ৫ পুলিশ সদস্য কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০

কাপ্তাই হ্রদের পানিতে ডুবে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে লতা মারমা (৩২) নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার কেংড়াছড়ি থেকে নৌকাযোগে বিলাইছড়ি বাজারে আসার পথে কেরণছড়ি এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে পড়ে নিখোঁজ হন লতা মারমা। পরে স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে হ্রদে তল্লাশি করে বেলা সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে।

জানা গেছে, হ্রদের পানিতে ডুবে মৃত লতা মারমা কেংড়াছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী। তার দুই মেয়ে ও একজন ছেলে সন্তান রয়েছে। ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন।

বিলাইছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, ওই নারীকে উদ্ধার করে বিলাইছড়ি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন আসছেন। পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ

কাপ্তাই হ্রদের পানিতে ডুবে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

আপডেট সময় ০৩:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫