ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম 

ফল কিভাবে সংরক্ষণ করবেন, ফ্রিজে কতদিন ভালো থাকে?

ফল শরীরের যত্ন নেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। পুষ্টিবিদদের মতে, রোজ অন্তত একটি করে ফল খাওয়া উচিত। শরীর ও ত্বক দুটিই ভালো থাকে। ওজন কমাতেও ফল দারুন উপকারি।

অনেকে সময় পান না বলে এক সাথে অনেক ফল কিনে রাখেন। একসঙ্গে  অনেক পরিমাণে ফল কিনে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। সে জন্য জেনে নিতে পারেন, অনেক দিনের জন্য ফল কিভাবে সংরক্ষণ করবেন।

ভেজা অবস্থায় ফল ফ্রিজে রাখবেন না 

বাজার থেকে ফল কিনে প্রথমেই পানিতে ভিজিয়ে রাখেন অনেকে। কিন্তু ফল অনেক দিন পর্যন্ত ভালো রাখতে চাইলে, ফ্রিজে তোলার আগে ফলগুলো মুছে নিন। ভেজা অবস্থায় রেখে দিলে অল্প দিনেই পচে যেতে পারে।

ভিনিগারে ভিজিয়ে রাখুন

দীর্ঘ দিন ধরে ফল সতেজ রাখেতে হলে ভিনেগার ব্যবহার করতে পারেন। ফল কিনে আনার পর পানির সঙ্গে কিছুটা ভিনিগার এবং লবণ মিশিয়ে ৮-১০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ফলগুলো পানি থেকে তুলে ভালো করে মুছে ফ্রিজে বা অন্য কোথাও রেখে দিন। অনেক দিন পর্যন্ত ফল ভাল থাকবে এভাবে রাখলে।

কাগজ দিয়ে জড়িয়ে রাখা 

ফল অনেক দিন পর্যন্ত সতেজ রাখতে আগে ধুয়ে এবং পরে শুকিয়ে কাগজে মুড়ে রাখতে পারেন। ফলে বাইরের আবহাওয়ার সংস্পর্শে এসে ফল নষ্ট হবে না। ফ্রিজে ফল রাখলেও এভাবে কাগজে মুড়ে রাখিতে পারবেন।

ফ্রিজে ফল সংরক্ষণ

আপেল এবং আঙ্গুরসহ বেশিরভাগ তাজা ফলগুলো জিপলক ব্যাগে ভরে ফ্রিজে  সংরক্ষণ করা হলে বেশি দিন ভালো থাকবে। যতই ফ্রিজে রাখুন সবচেয়ে ভালো হয় অল্প করে কিনে তাড়াতাড়ি খেয়ে ফেলা। আপেল এবং কলা খুব দ্রুত পাকে তাই এই ফলগুলোর সাথে অন্য ফল না রাখাই ভালো।

আগে পাকতে তারপর পর ফ্রিজে

এপ্রিকট, পেয়ারা, আম, বাঙ্গি, পেঁপে, কলা এবং বরই ইত্যাদি এই ধরনের ফলগুলো আগে বাইরে পাকার জন্য রেখে দিন। এরপর ফ্রিজে সংরক্ষণ করুন।

খেয়ে শেষ করতে না পারলে কি করবেন?

ফল খেয়ে শেষ করতে পারেননি? তাহলে যা করতে পারবেন তা হলো, ডিপ ফ্রিজে রেখে দিন। বেশিরভাগ ফল ডিপ ফ্রিজে রেখে সারা বছর ধরে কিন্তু খেতে পারেন।

টিনজাত ফল  কতদিন ভালো থাকে?

টিনজাত ফলগুলো  ১-২ বছর রাখা যেতে পারে। তবে ক্যানটির গায়ে লেখা তারিখ দেখে নিন।

কোন ফল কতদিন ফ্রিজে রাখতে পারেন

আপেল: ৩-৪ সপ্তাহ
আঙ্গুর: ৫-৭ দিন
পেয়ারা (পাকা): ৩-৪ দিন
আম( পাকা): ৫-৭ দিন
কমলা: ২-৩ সপ্তাহ
পেয়ার: ৫-৭দিন
আনারস: ৩-৫ দিন
আনার: ১-২ মাস
স্ট্রবেরি: ৩-৫দিন
তরমুজ: ২ সপ্তাহ

তবে এই নির্দেশিকা থাকলেও ফ্রিজে রাখা ফল খাওয়ার জন্য নিরাপদ কিনা তা  আপনাকেই দেখেই সিদ্ধান্ত  নিতে হবে।

Tag :

One thought on “ফল কিভাবে সংরক্ষণ করবেন, ফ্রিজে কতদিন ভালো থাকে?

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস

ফল কিভাবে সংরক্ষণ করবেন, ফ্রিজে কতদিন ভালো থাকে?

আপডেট সময় ১২:২৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২