ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

শীতে হিটার ব্যবহারে যেসব সতর্কতা অবলম্বন করবেন

পৌষের শুরুতে শীতের আমেজ। ক্রমশ কমছে তাপমাত্রার পারদ। উষ্ণতার খোঁজে বাইরে বের হওয়ার সময় শীতপোশাক তো রয়েছেই। ঘরে অনেকেই হিটার ব্যবহার করেন। বিশেষজ্ঞরা বলছেন, হিটার সর্বনাশা। যেকোনও মুহূর্তে বড়সড় বিপদ ডেকে আনতে পারে এই বৈদ্যুতিক যন্ত্র। 

সম্প্রতি হিটার চালিয়ে ঘুমন্ত অবস্থায় দম্পতির প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। তাই আজই সাবধান হোন। জেনে নিন হিটার ব্যবহারে শারীরিক ক্ষতি কী হতে পারে। আর ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতাই বা অবলম্বন করা প্রয়োজন।

বিশেষজ্ঞরা বলছেন, হিটার ব্যবহারকারীরা একাধিক শারীরিক সমস্যায় ভোগেন। সেগুলি হলো- শুষ্ক ত্বক, চোখ জ্বালা, কনজাংটিভাইটিস, চোখ চুলকানো, চোখে লালভাব, অ্যালার্জি।

শারীরিক সমস্যা থেকে রেহাই পেতে চাইলে হিটার ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। নইলে বড়সড় বিপদ হতে পারে। জেনে নিন ঠিক কী কী সতর্কতা নেওয়া দরকার।

>>বিছানার কাছে হিটার রাখবেন না।

>>কার্পেট, কাঠ অথবা প্লাস্টিকের কোনও জিনিসের উপর হিটার রাখবেন না।

>>শক্ত, দাহ্য নয় এমন সামগ্রীর উপর হিটার রাখুন।

>>বাড়িতে পোষ্য কিংবা কচিকাঁচা থাকলে আরও সাবধান হোন। তারা যাতে কোনওভাবে হিটারের কাছাকাছি না যায়, সেদিকে খেয়াল রাখুন।

>>হিটার একটানা ঘরে চললে কার্বন মনোক্সাইড উৎপাদন হতে পারে। আর তার থেকে প্রাণহানিও অসম্ভব কিছুই নয়। তাই ঘুমোতে যাওয়ার আগে কিংবা বাড়ি থেকে বেরনোর সময় হিটার বন্ধ করতে ভুলবেন না।

>>হিটার ঘরে চলার সময় কারও মাথা যন্ত্রণা, অস্বস্তি, পেটে ব্যথা, বমি, ক্লান্তিবোধ হলে সাবধান হোন। তড়িঘড়ি হিটার বন্ধ করুন। ঘরের জানলা, দরজা খুলে দিন।

>>নিজের কিংবা পরিবারের সদস্যদের বিপদে ফেলতে না চাইলে সাবধানে হিটার ব্যবহার করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস

শীতে হিটার ব্যবহারে যেসব সতর্কতা অবলম্বন করবেন

আপডেট সময় ১১:৫১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২