ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিএনপি দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেন-জি আন্দোলনে শহীদদের জয় উৎসর্গ নেপালের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৪০ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টিতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার খেলতে নেমেই জিতেছে নেপাল। আগে ব্যাট করা নেপাল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবীয়রা। শেষমেষ তারা থেমেছে ১২৯ রানে। দারুণ এই জয় নেপালের জেন-জি আন্দোলনে প্রাণ হারানোদের প্রতি উৎসর্গ করেছেন দলটির অধিনায়ক রুহিত পডেল।

ক্যারিবীয়দের এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ার দিনটি নেপালের জন্য ঐতিহাসিক বটে। এখন পর্যন্ত তারা মাত্র ৮ বার আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছে। অষ্টম ম্যাচেই প্রথম কোনো পূর্ণ সদস্য দেশকে হারানোর রেকর্ড গড়ল নেপাল।

এর আগে ২০১৪ সালে তাদের কাছে যখন আফগানিস্তান টি-টোয়েন্টিতে হেরেছিল, তখন তারা ছিল সহযোগী সদস্য। অন্যদিকে, আয়ারল্যান্ড (২০১৪), আফগানিস্তান (২০১৬) ও স্কটল্যান্ডের (২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ) পর সহযোগী দেশ হিসেবে নেপালের কাছে বিষাদের দিন দেখল উইন্ডিজ শিবির।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেপাল কেবল একবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। ২০২৩ সালে জিম্বাবুয়ের হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে ১০১ রানে হেরেছিল তারা। দ্বিতীয় দেখায় নেপাল ঐতিহাসিক জয় আদায় করে নিলো। এশিয়ান গেমস ছাড়া কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে নেপালের করা ১৪৮ রান এবং হাঁকানো ৮ ছক্কা সর্বোচ্চ।

ম্যাচ শেষে দলটির অধিনায়ক বলেন, ‘এই পুরস্কার উৎসর্গ করতে চাই নেপালে জেন-জি আন্দোলনে প্রাণ হারানো শহীদদের। সাম্প্রতিক সময়টা খুব ভালো কাটেনি আমাদের। এই সময়ে আমরা যদি দেশের মানুষকে কিছুটা আনন্দ এনে দিতে পারি, তাহলে দারুণ হয়।’

দলটির ওপেনার কুশল ভুর্তেল দেশের সাম্প্রতিক আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে বলেন, ‘দেশে এখন খুবই গুরুত্বপূর্ণ এক সময় যাচ্ছে। আমার মনে হয়, এই সময়ে দেশের মানুষদের এবং এখানেও নেপালি যারা আছেন, সবাইকে আমরা অনেক খুশি উপহার দিতে পেরেছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিএনপি দোয়া ও মিলাদ

জেন-জি আন্দোলনে শহীদদের জয় উৎসর্গ নেপালের

আপডেট সময় ০৫:২২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫