ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ময়মনসিংহে তিন হত্যা : দুই মাসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) শফিকুল আলমসহ দুজনের বিরুদ্ধে আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালে আজ শুনানি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও সহিদুল ইসলাম।

ময়মনসিংহের এ মামলার তদন্ত শেষ করতে আরও দুই মাস সময়ের আবেদন করেন প্রসিকিউশন। পরে আবেদন মঞ্জুর করে আগামী ২৭ নভেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়।

এদিন সকালে ট্রাইব্যুনালে দুই আসামিকে হাজির করে পুলিশ। তারা হলেন- গৌরীপুর থানার তৎকালীন এসআই শফিকুল আলম ও এএসআই দেলোয়ার হোসাইন।

জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের হামলায় তিনজন শহীদ হন। আহত হন অসংখ্য ছাত্র-জনতা। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ময়মনসিংহে তিন হত্যা : দুই মাসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

আপডেট সময় ১২:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫