ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টার অভিযোগ, যুবকের ৭ দিনের কারাদণ্ড নওগাঁর মহাদেবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ রানা গ্রেপ্তার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ আকিকার মাংস দেওয়ার কথা বলে নারীর সোনা হাতিয়ে নিলেন সম্রাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়েছে, ১৯ আগস্ট স্বাভাবিক হওয়ার আশা খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন দাবি

গানশট’ উদযাপনের ব্যাখ্যায় ফারহানের বুদ্ধিদীপ্ত উত্তর, বেকায়দায় আইসিসি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২২ বার পড়া হয়েছে

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে ফিফটি করে ‘গানশট’ উদযাপন করেছিলেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। তার উদযাপনের ধরন নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। বিষয়টি ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে অভিযোগ জানিয়েছিল সংস্থাটি। ফারহান একাধিক উদাহরণ দিয়ে দাবি করেছেন, তিনি কোনো রাজনৈতিক বার্তা দিতে চাননি।

বিসিসিআইয়ের অভিযোগের প্রেক্ষিতে ফারহানের কাছে তার আচরণের ব্যাখ্যা চায় আইসিসি। শুনানিতে পাকিস্তানের ব্যাটার দাবি করেছেন, দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ফিফটির পর তার উদযাপনের ধরন ক্রিকেটীয় রীতির মধ্যেই পড়ে। তার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তিনি বলেছেন, অতীতে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিও ‘গানশট’ উদযাপন করেছেন।

ফারহান দাবি করেছেন, বিভিন্ন সময় আরও অনেকে এভাবে উদযাপন প্রকাশ করেছেন। এই ধরনের উদযাপন ক্রিকেট সংস্কৃতিতে রয়েছে। তিনি আলাদা কিছু করেননি। কোনও রাজনৈতিক বার্তা দিতে চাননি। এদিকে পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফের বিরুদ্ধেও আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে বিসিসিআই। তবে দুজনের উত্তরই আইসিসিকে বেকায়দায় ফেলেছে নিশ্চিত।

একই ম্যাচে ফিল্ডিং করার সময় অপারেশন সিঁদুরের সময় ভারতের রাফায়েল যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত করেছিলেন রউফ। তার সেই আচরণ নিয়েও বিতর্ক তৈরি হয়। পাকিস্তানের দুই ক্রিকেটারেরই শুনানি হয়েছে আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে। এশিয়া কাপের প্রথম ভারত-পাক ম্যাচে করমর্দন বিতর্কে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাইক্রফটকে এশিয়া কাপের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানায় তারা। যদিও আইসিসি সেই দাবি মানেনি। পরে পাইক্রফট শুধু ভুল বোঝাবুঝির জন্য পাকিস্তান দলের কাছে দুঃখপ্রকাশ করেন। বিতর্কিত আচরণের জন্য ফারহান এবং রউফের শাস্তি হবে কি না, তা ঠিক করবেন জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

গানশট’ উদযাপনের ব্যাখ্যায় ফারহানের বুদ্ধিদীপ্ত উত্তর, বেকায়দায় আইসিসি

আপডেট সময় ০৬:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫