ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশি সেনাদের অবদানের প্রশংসা আইরিন খানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু-ইহুদি সংস্থার উদ্বেগ পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ শুরু ‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’ চার দশক আগের দামে বিসিকের জমি পুনর্বহাল, রাজস্ব ক্ষতি ৩ কোটি ৩৭ লাখ টাকা ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ সরকারের

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ জেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান-বগুড়ার এসপি সুদীপ

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের লটারীর মাধ্যমে বিভিন্ন শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে ৩৭৫ জন শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, ডিএমপির সহকারী কমিশনার সুজানা। লটারীর মাধ্যমে শিক্ষার্থী বাছাই কার্যক্রমের উদ্বোধনকালে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেন, লটারী একটি পদ্ধতি যার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির জন্য বাছাই করা হয়।
ভর্তি আসন ফাঁকার বিপরীতে যখন অতিরিক্ত শিক্ষার্থীদের ভর্তির চাহিদা থাকে তখন এই পদ্ধতি গ্রহন করা হয়। আজকের এই লটারী কার্যক্রমে অভিভাবকদের উপস্থিতি প্রমাণ করে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ জেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করে। শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনায় নির্দেশিত করে থাকেন এই প্রতিষ্ঠানের শিক্ষকরা।
দেশের নামকরা প্রতিষ্ঠানে প্রতিবছর এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভর্তি হয়ে নিজের, পরিবারের, সমাজের, সর্বোপরি দেশের একজন সুনাগরিক হয়ে উঠছে। যারা আজ এখানে ভর্তির সুযোগ পেয়েছে সেসব শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন। ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ভর্তির সুযোগ পেয়েছে ৩৭৫ জন, অপেক্ষমাণ রয়েছে মোট ৭৫ জন।
এরমধ্যে নার্সারীতে ১০০ জন, অপেক্ষমাণ রয়েছে ১০ জন, কেজি শ্রেণিতে ২০ জন, অপেক্ষমাণ ১০জন, ১ম শ্রেণিতে ১২ জন, অপেক্ষমাণ রয়েছে ৫ জন, ২য় শ্রেণিতে ৪৫ জন, অপেক্ষমাণ রয়েছে ১৫ জন, ৩য় শ্রেণিতে ১০০ জন, অপেক্ষমাণ রয়েছে ২০ জন, ৬ষ্ঠ শ্রেণিতে ৭০ জন, অপেক্ষমাণ রয়েছে ১০ জন, ৭ম শ্রেণিতে ৮ জন, অপেক্ষমাণ রয়েছে ৫ জন, নবম শ্রেণির মানবিক শাখায় ১০ জন, অপেক্ষমাণ রয়েছে ৩ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ১০ জন, অপেক্ষমাণ রয়েছে ৯ জন। ভর্তি লটারী কার্যক্রমে অনুষ্ঠানের অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকরা অংশগ্রহন করেন। ভর্তি কার্যক্রমের সহকারী শিক্ষক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০২৩ ইং ভর্তি কমিটির আহবায়ক সিনিয়র শিক্ষক ফেরদৌস আলম, আনজুয়ারা খাতুন, কাজী মুনজুরুল হক, আব্দুল করিম, গৌরাঙ্গ কুমার, মিতা শারমিন, শরমিলা আকতার প্রমুখ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ জেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান-বগুড়ার এসপি সুদীপ

আপডেট সময় ০৩:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২