ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

ভাঙ্গায় ৭ ঘণ্টার অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো শুরু হওয়া অবরোধ সাত ঘণ্টা পর তুলে নিয়েছেন এলাকাবাসী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে অবরোধ শুরু হয় এবং সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসী নিজ উদ্যোগে অবরোধ তুলে নিয়ে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

সকাল পর্যন্ত সড়কে চলাচল স্বাভাবিক থাকলেও বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলা সদরের দক্ষিণ পাড়ায় এক্সপ্রেসওয়ের গোড়ায় টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক এবং সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।

অবরোধে অংশ নেন হামিরদী ও সুয়াদী ইউনিয়নের শত শত মানুষ। তারা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় ভাঙচুর চালানো হয় ভাঙ্গা হাইওয়ে থানা, ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার্স ক্লাবে।

এছাড়া, পুলিশের অন্তত চারটি গাড়ি ভাঙচুর এবং ১১টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ সাত ঘণ্টা অবরোধে দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারীরা নানা স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগান ছিল- ‘আলগী-হামিরদী ফিরিয়ে দে, নইলে রাজপথ ছাড়বো না!’ ‘ভাঙ্গার মানুষ জেগেছে, অন্যায় গেজেট ভেঙেছে!’ ‘আমার মাটি, আমার মা-নগরকান্দায় দেবো না!’

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, আমাদের থানা ভবনে হামলা হয়েছে। বর্তমানে আমরা সেখানে অবস্থান করছি। দুপুরের পর আমরা মহাসড়কে যাইনি। তবে সন্ধ্যা ছয়টার দিকে এলাকাবাসী নিজ উদ্যোগে অবরোধ তুলে নেয়।

উল্লেখ্য, ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের প্রতিবাদে রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে তিন দিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করেছেন স্থানীয়রা। সোমবার ছিল কর্মসূচির দ্বিতীয় দিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

ভাঙ্গায় ৭ ঘণ্টার অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০৮:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫