ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত

ভারতের ‘বাজে’ আচরণে এসিসিতে অভিযোগ দিল পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৭০৩ বার পড়া হয়েছে

এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ শুরুর আগে যতটা উত্তেজনা দেখা গেছে, খেলা মাঠে গড়ানোর পর সে তুলনায় তেমন একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। সূর্যকুমার যাদবের নেতৃত্বে অনেকটা হেসেখেলে ম্যাচ জিতেছে ভারত। যদিও ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন না হওয়াটা বড় আলোচনা তৈরি করেছে।

ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক আঘা সালমানসহ অন্য খেলোয়াড়রা সৌজন্য বিনিময় করতে চাইলেও ভারতীয় খেলোয়াড়রা তাদের সাথে হাত মেলাননি। জয় নিশ্চিত হওয়ার পর সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছেড়ে সোজা ড্রেসিংরুমে চলে যান। এরপর ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেয়া হয়।

এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে পিসিবি আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু জানায়নি।

‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, তাদের এই খবর নিশ্চিত করেছে পিসিবি। সেখানে বলা হয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাদের মতে, ভারত যা করেছে তা খেলোয়াড়ি মানসিকতার পরিপন্থী। এই ঘটনা ভালোভাবে নিচ্ছে না পিসিবি।’

তবে গুঞ্জন আছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট দু’দলের অধিনায়ক ও ক্রিকেটারদের হাত মেলাতে নিষেধ করেছিলেন। যদি তাই হয় তা হলে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে রিপোর্টে খারাপ কিছু লিখবেন না ম্য়াচ রেফারি। ম্যাচের কোনও ঘটনা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ম্যাচ রেফারির রিপোর্ট গুরুত্বপূর্ণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

ভারতের ‘বাজে’ আচরণে এসিসিতে অভিযোগ দিল পাকিস্তান

আপডেট সময় ০৪:৪৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫