ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম রাতের আঁধারে ১১ লাখ টাকার ডাকাতি, ৮ দিনেই আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৩ ন্যাড়া মাথায় মন্দিরে হাজির বলিউড অভিনেত্রী নয়নতারা পবিপ্রবিতে প্রথমবারের মত শিক্ষার্থীদের মাঝে লেকের মাছ বিতরণ কেল্লা বাবার মাজারের দানবাক্স খুলে মিলল ১ কোটি ৩ লাখ টাকা কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিম এর যোগদান বেগমগঞ্জের বাংলাবাজারে নতুন থানা স্থাপনের দাবি

মা-বোনরা ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসেন : দুলু

  • নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় ০২:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের বেশির ভাগ মা-বোনরাই বিএনপি ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসেন। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করে দেবেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নাটোরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এ কথা বলেন। এর আগে আলাইপুর এলাকা থেকে একটি শোভাযাত্রা করে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নাটোর শাখা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে আলোচনাসভা করে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। এই নারীরা যদি মনে করে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে হবে। একমাত্র নারীরাই পারে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে। কারণ এই নারীরা যদি ঐক্যবদ্ধভাবে বলে, আগামী দিনে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসাব, এ দেশের ধানের শীষকে ক্ষমতায় নিয়ে যাব, একমাত্র নারীরাই পারেন জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিতে।

তিনি আরও বলেন, এই ফ্যাসিস্টদের দ্বারা এ দেশের প্রশাসনিক ব্যবস্থা সব ক্ষেত্রে জুডিশয়াল থেকে শুরু করে সকল ক্ষেত্রে আওয়ামী লীগ ফ্যাসিস্ট তন্ত্র কায়েম করেছে। এখান থেকে পরিত্রাণের পথ তারেক রহমান। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি প্রতিষ্ঠিত হয় তাহলে এই ফ্যাসিস্ট তন্ত্র থেকে বের হতে যা করতে হয় তাই করবে বলে প্রত্যাশা এই নেতার।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, আব্দুল আজিজ, দাউদার মাহমুদ, মোস্তাফিজুর রহমান শাহীন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হক, সাধারণ সম্পাদক মুর্শেদা খানম রুপালি, সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভিন মায়া, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ নেতাকর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মা-বোনরা ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসেন : দুলু

আপডেট সময় ০২:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫