ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : শিশুসহ দগ্ধ ৪

নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতা এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন মো. জাহিদ (৪০), রুমা (২৭), লাবনী (১১) ও ইয়াসিন (৮)।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি দৈনিক আমাদের মাতৃভুমিকে বলেন, সকালে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ চারজন আমাদের এখানে এসেছে। এদের মধ্যে জাহিদের শরীরের ২৯ শতাংশ, রুমার ২৩ শতাংশ, লাবনীর ২২ শতাংশ ও ইয়াসিনের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। জরুরি বিভাগে তাদের সবার চিকিৎসা চলছে।

দগ্ধদের প্রতিবেশী আবুল কাশেম দৈনিক আমাদের মাতৃভুমিকে বলেন, সকালে রান্না করতে গেলে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, স্বামী জাহিদ চাকরি করে এবং স্ত্রী রুমা ম্যাচের খাবার রান্না করে। তাদের বাসা রূপগঞ্জের গাউছিয়ার ভুলতা এলাকায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : শিশুসহ দগ্ধ ৪

আপডেট সময় ০১:৩৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২