সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল প্রথমার্ধ গোলশূন্য

ভিয়েতনামে মোরসালিনরা যখন নাটকীয় হারে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে, তখন নেপালের কাঠমান্ডুতে ম্যাচ খেলার অপেক্ষায় জামাল-তারিকরা। স্বাগতিক নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে খেলছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষে স্কোরলাইন গোলশূন্য ড্র।

দশরথ স্টেডিয়াম এএফসি বড় টুর্নামেন্টের জন্য যোগ্য নয়। এমন ঘোষণার পর আলোচনায় দশরথের মাঠ। নেপালে রোদ-বৃষ্টির ক্রমাগত খেলায় সামান্য বৃষ্টিতে মাঠ খানিকটা ভারী ছিল। দুই দলের ফুটবলাররা এতে স্বাভাবিক ফুটবল খেলতে পারেননি সেই অর্থে। তবে বড় ধরনের ইনজুরি বা অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা আজকের ম্যাচে নেই। সুজন হোসেনের জাতীয় দলে অভিষেক হয়েছে এই ম্যাচের মাধ্যমে। প্রথমার্ধে তাকে খুব বেশি বড় পরীক্ষায় পড়তে হয়নি। নেপাল আক্রমণ করলেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। বাংলাদেশ প্রথমার্ধ ভালোভাবেই সামাল দিয়েছে।

ম্যাচের ৩৬ মিনিটে তুলনামূলক সহজ গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশই। ডান প্রান্ত থেকে রহমত মিয়ার লম্বা থ্রো ইন ধরতে নেপালের গোলরক্ষক কিরণ বক্স থেকে বেরিয়ে আসেন। বল গ্রিপে ধরতে পারেননি। বাংলাদেশি ফরোয়ার্ড বল পেলেও ফাকা পোস্টে বল প্রবেশ করাতে ব্যর্থ হন। এতে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল প্রথমার্ধ গোলশূন্য

আপডেট সময় ০৭:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫