সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

প্রাইম ব্যাংকে মাহমুদউল্লাহ রিয়াদ, খেলবেন তামিম-রিজানও

চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী লিমিটেড। তাদের কাছে হেরে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব রানার্সআপ হয়। আগামী মৌসুমের খেলা শুরু হতে এখনও অনেক সময় বাকি। তবে ইতোমধ্যে দল গোছানোর কাজে নেমে পড়েছে বেশ কয়েকটি দল।

পিছিয়ে নেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও। আগামী মৌসুমের জন্য বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলটি। এর মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি, জাতীয় দলের ক্রিকেটার খালেদ আহমেদ, শামীম পাটোয়ারীরাও প্রাইম ব্যাংকের স্কোয়াডে রয়েছেন।

এর বাইরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বর্তমান অধিনায়ক আজিজুল হাকিম তামিম, পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন, অভিষেক দাস অরণ্য, আবু হায়দার রনিও আছেন দলটি। রায়ান রাফসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম, ইকবাল হোসেনের মতো ব্যাটারকেও দলে ভিড়িয়েছে প্রাইম ব্যাংক।
এ ছাড়া স্পিনার হিসেবে আছেন আলিস আল ইসলাম, শামীম মিয়া ও আবু হাসিমরা। পেসার মেহেদী হাসানও জড়াবেন প্রাইম ব্যাংকের জার্সি। আর তালহা জুবায়ের এবারও প্রাইম ব্যাংকের প্রধান কোচ হিসেবে থাকছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

প্রাইম ব্যাংকে মাহমুদউল্লাহ রিয়াদ, খেলবেন তামিম-রিজানও

আপডেট সময় ০১:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫