সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

এশিয়ান ফুটসাল খেলতে ১২ দিন আগে মালয়েশিয়ায় বাংলাদেশ

দেশের বাইরে আন্তর্জাতিক ম্যাচ/টুর্নামেন্ট খেলতে সাধারণত ২-৩ দিন আগে যাওয়ার নিয়ম। বাফুফের নতুন কমিটি পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে নির্ধারিত সময়ের আগে দল বাইরে প্রেরণ করছে ৷ এরই ধারাবাহিকতায় ফুটসাল দল টুর্নামেন্টের ১২ দিন আগে আগামী রোববার (৭ সেপ্টেম্বর) মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে।
বিশ্বের অনেক দেশে ফুটসালের প্রচলন থাকলেও বাংলাদেশে ফুটসাল মাত্র পথচলা শুরু করেছে। এশিয়া কাপ ফুটসাল বাছাইয়ের মাধ্যমে বাংলাদেশ পুরুষ ফুটসাল দলের অভিষেক হবে। তাই আরো ভালো প্রশিক্ষণের জন্য মালয়েশিয়ায় আগেভাগে যাচ্ছে বাংলাদেশ। ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘ঢাকায় ফুটসাল অবকাঠামো ও অনুশীলন সুবিধা সেই অর্থে কম। তাই মালয়েশিয়ার কুয়ালামাপুরে ৮-১৭ সেপ্টেম্বর আমাদের ক্যাম্প হবে। ঐ সময়ে আমরা মালয়েশিয়ায় বিভিন্ন ক্লাব ও দলের সঙ্গে ৩-৪ টি ম্যাচ খেলব। মালয়েশিয়া ফুটবল ফেডারেশন মাঠ ও ম্যাচ খেলার জন্য সহায়তা করছে।’

এশিয়া ফুটসাল বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মালয়েশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের ইরানী কোচ খোদারাহমি বলেন, ‘খেলোয়াড়দের উপর আমার শতভাগ বিশ্বাস রয়েছে। ফুটসালে বাংলাদেশ মাত্র যাত্রা শুরু করল। ইরান এশিয়া চ্যাম্পিয়ন, আরব আমিরাত চীনে প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়াও ভালো দল। আমি টুর্নামেন্টের পরও খেলোয়াড়দের প্রতি সমর্থন চাই। কারণ এই খেলোয়াড়েরা প্রথম ফুটসাল খেলছে।’

ফুটসালে বাংলাদেশের সনদপ্রাপ্ত কোচ নেই। তাই হেড কোচের মতো সহকারী ও গোলরক্ষক কোচও বিদেশি আনছে বাফুফে ৷ এই দুই মিয়ানমার কোচ সরাসরি মালয়েশিয়া যাবেন। বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে রাহবার খানকে। কানাডা প্রবাসী ফুটবলারের ১২ সেপ্টেম্বর মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। ফুটসালে চুড়ান্ত স্কোয়াড ১৪ জনের। মালয়েশিয়া যাওয়ার পর তিন জন বাদ পড়লেও তারা দলের সঙ্গেই থাকবেন।
১৭ জনের স্কোয়াডে পেশাদার ফুটবলার মাহমুদুল হাসান কিরণ। তিনি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে নিবন্ধিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ক্রীড়া সম্পাদক প্রার্থী। ফুটসাল কমিটির চেয়ারম্যানের তথ্য, তিনি দলের সঙ্গেই মালয়েশিয়া সফর করবেন। রাহবার, কিরণ ছাড়া দলের অধিকাংশ খেলোয়াড় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী।

আজ সংবাদ সম্মেলনে সহ-অধিনায়ক ইনতিসার মোস্তফা বলেন, ‘আমরা প্রথমবার আন্তর্জাতিক ফুটসাল খেলতে যাচ্ছি। এই অভিজ্ঞতা আমাদের পরবর্তীতে পথ চলতে সাহায্য করবে। এই টুর্নামেন্টেও আমরা নিজেদের সেরাটা দেব।’

২০ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ান্টানে ইরানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ২২ ও ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই ফুটসালে পৃষ্ঠপোষকতা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও ডাবল রেইনবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

এশিয়ান ফুটসাল খেলতে ১২ দিন আগে মালয়েশিয়ায় বাংলাদেশ

আপডেট সময় ০৬:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫