ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ফের দুই মহাসড়ক অবরোধ, ঢাকা-বরিশাল ও খুলনা রুটে যান চলাচল বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ফের মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ভাঙ্গা গোলচত্বরের ঢাকা–খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের প্রবেশমুখ একযোগে অবরোধ করেন তারা।

অবরোধের কারণে দুইটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে দূরপাল্লার বাস, মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

ঘটনাস্থলে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় থানার পুলিশ মোতায়েন রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ভাঙ্গা গোলচত্বরে দুটি মহাসড়কের প্রবেশমুখ স্থানীয় বাসিন্দারা অবরোধ করে রেখেছেন। এতে প্রচণ্ড গাড়ির চাপ সৃষ্টি হয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি, তবে এখনো অবরোধকারীরা মহাসড়ক ছাড়েননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ফের দুই মহাসড়ক অবরোধ, ঢাকা-বরিশাল ও খুলনা রুটে যান চলাচল বন্ধ

আপডেট সময় ০৫:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫