ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশি সেনাদের অবদানের প্রশংসা আইরিন খানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু-ইহুদি সংস্থার উদ্বেগ পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ শুরু ‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’ চার দশক আগের দামে বিসিকের জমি পুনর্বহাল, রাজস্ব ক্ষতি ৩ কোটি ৩৭ লাখ টাকা ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ সরকারের

দেশ আজ উন্নয়নের রোল মডেল : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্ব, সরকারের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা আর সবার অংশগ্রহণে বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত এবং উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত ‌‘মহান বিজয় দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে  আলোচনা সভায় তিনি একথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।

পাকিস্তান, ভারত, নেপালসহ পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় আমাদের মাথাপিছু আয় বেশি উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, বিদ্যুৎ-গ্যাস, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য, কৃষিসহ সব খাতে অভূতপূর্ব উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণ অঞ্চলে অনেক শিল্প-কলকারখানা সৃষ্টি হচ্ছে।  সারা দেশে অর্থনৈতিক জোন করা হচ্ছে। এসব চালু হলে তৈরি হবে লাখ লাখ কর্মসংস্থান। বদলে যাবে অর্থনৈতিক কর্মকাণ্ড। দেশ পৌঁছে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে।

এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহাসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব  মুহাম্মদ ইবরাহিমসহ স্থানীয় সরকার বিভাগ এবং এলজিএডির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান

দেশ আজ উন্নয়নের রোল মডেল : স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট সময় ০৮:৩৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২